নিউজ এডিটর
৩০ অক্টোবর ২০২৪, ৫:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় স্বর্ণের দোকানে ডাকাতি,আটক ১

খুলনা প্রতিনিধিঃখুলনা মহানগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা কালীবাড়ী বাজারে (২৮ অক্টোবর) দুপুরে দত্ত জুয়েলার্সে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ঘটেছে। দোকানটি থেকে ৮০ ভরি স্বর্ণ লুট করা হয়।এ ঘটনার পর দৌলতপুর থানা পুলিশ ফুলতলার পুথিয়াবান্দা এলাকা থেকে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন খোকনকে (৪৫) গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে এক ভরি ওজনের স্বর্ণ উদ্ধার করা হয়েছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, মামলায় বেশ অগ্রগতি রয়েছে। তবে এখনও অন্য ডাকাত সদস্য গ্রেফতার বা মালামাল উদ্ধার করা যায়নি। ডাকাতের সঙ্গে জড়িত আসামি নাজিম উদ্দিন খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) শুনানির দিন ধার্য রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ ও ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।এসময় ওসি আরও বলেন, নাজিম উদ্দীন ভোলা জেলা সদরের ভবানীপুর গ্রামের আবদুল মালেকের ছেলে। সে ঢাকার মীরপুরের নবাবের বাগ এলাকায় ভাড়া বাড়িতে থাকে। তার হেফাজত থেকে একটি প্রাইভেট কার, গয়না রাখার ট্রে ১৫টি, স্বর্ণের কানের দুল দুটি, আংটি পাঁচটি, নাকফুল একটি, চাপাতি একটি এবং নগদ ৪ হাজার ২৪৫ টাকা উদ্ধার করা হয়েছে।মামলার বাদী ও দত্ত জুয়েলার্সের প্রোপাইটার উত্তম দত্ত বলেন, ২৮ অক্টোবর ডাকাতির সময় অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে প্রায় ৮০ ভরি স্বর্ণ ও ২ লাখ টাকাসহ প্রায় এক কোটি টাকার সম্পদ লুট করে। আমি প্রশাসনের কাছে আমার লুণ্ঠিত সম্পদ দ্রুত উদ্ধারের দাবি জানাই।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

২

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৩

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৪

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৫

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৬

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৭

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৮

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৯

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১১

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১২

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৪

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৫

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৬

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৭

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৮

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৯

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

২০

Design & Developed by BD IT HOST