সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জামান ৪ দিনের রিমান্ডে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ নভেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জামান ৪ দিনের রিমান্ডে

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধি নওগাঁঃ

বিএনপি কর্মী মকবুলকে হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহিদুজ্জামান সরকারের ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার  ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এই রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাচান এ আসামির ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

এরআগে গত বুধবার রাতে ঢাকার উত্তরা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়া পল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়।

এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনকে আসামি করে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারনামীয় ৫৩ নং আসামি হলেন শহিদুজ্জামান সরকার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

তিতাস রক্ষায় সাকার মাছ ধ্বংসের ডাক ব্রাহ্মণবাড়িয়ায় মৎস্য বিভাগের জরুরি অভিযান

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

১০

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১১

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১৩

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১৪

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৫

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৬

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৭

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৮

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৯

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

২০

Design & Developed by BD IT HOST