গাজী টিভির নিউজ রুম এডিটরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন,বিএমএসএস'র নিন্দা  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২১ নভেম্বর ২০২৪, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজী টিভির নিউজ রুম এডিটরের উপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন,বিএমএসএস’র নিন্দা 

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সাংবাদিকরা।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এটিএন বাংলার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, সময় টিভির লোটাস রহমান সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, গাজী টিভির ওলিয়ার রহমান, বাংলাদেশ অবজারভারের আবু জাফর রাজু ও মেহেদী হাসান জিকু প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তাগন গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফার উপর হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান।

এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি এক বিবৃতিতে গাজী টিভির নিউজ এডিটরের উপর হমলায় তীব্র নিন্দা জানায় ও দোষীদের আইনের আওতায় আনার দাবী জানায়।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভার মডেল মসজিদ এলাকায় সন্ত্রাসী শামসুল গাজী, আলমগীর,  খাঁ, তুহিন খাঁ ও খালিদসহ ১০/১২ জন হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে কিরণ মোস্তফাকে বেধঢ়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত কিরণ মোস্তফার ভাই কামরুজ্জামান জানান, হামলাকারী শামসুল গাজী, আলমগীর ও ইকরামুল সংখ্যালঘু সম্প্রদায় ও কিরণ মোস্তফার জমি দখল করে খেলার মাঠ বানোনোর চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করেন সাংবাদিক কিরণ মোস্তফা। মামলা করার জের ধরে তার উপর হামলা করা হয়। মহেশপুর থানার ওসি ফয়েজ আহম্মেদ বলেন, হামলার পর ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিলো। আহত সাংবাদিকদের পক্ষ থেকে মামলা দিলে পুলিশ দ্রত ব্যবস্থা গ্রহন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১০

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১১

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১২

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৩

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৪

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৫

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৬

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৭

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১৮

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৯

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST