বাগেরহাটে বিএমএসএস এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক শিমুলকে হত্যার হুমকি : নিন্দা ও প্রতিবাদ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে বিএমএসএস এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক শিমুলকে হত্যার হুমকি : নিন্দা ও প্রতিবাদ

স্টাফ রিপোর্টার :

বাগেরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস -এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক শিমুলকে হত্যার হুমকির ঘটনায় সারাদেশে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা ও কেটিভি টুয়েন্টিফোর এর বাগেরহাট জেলা প্রতিনিধি বিএমএসএস এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে এক ঘন্টার মধ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক রেমি ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক কামরুজ্জামান শিমুল।সাংবাদিক কামরুজ্জামান শিমুল জানান, রবিবার বেলা ০৩:১০ মিনিটে আমার ব্যবহৃত ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক ঘন্টার মধ্যে হত্যা করা করা হবে বলে হুমকি দেয়।

তিনি আরও বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীর হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমার পত্রিকা অফিস ও সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছি। থানায় অভিযোগের প্রস্তুতি গ্রহণ করেছি।

সাংবাদিক কামরুজ্জামান শিমুল তার ব্যবহৃত ফেসবুক আইডিতে (শিমুল বাগেরহাট) তাৎক্ষণিক একটি পোস্ট করেন। যেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পোস্টে তিনি লিখেছেন “ছাত্রদলের এই নেত্রী এক ঘণ্টার মধ্যে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। ঘোষণা দিয়ে মানুষ হত্যা দেশটার হয়েছে কি?”

সাংবাদিক শিমুলের ঐ পোস্টের পর ফেসবুকে স্থানীয় সাংবাদিক ও সুধী মহলকে নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলতে দেখা যায়।

সাংবাদিকরা এবিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত ছাত্রদল নেত্রী “রেমি ইসলাম” এর ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদিক কামরুজ্জামান শিমুলের সাথে আমার কথা হয়েছে। তখনই আমি তাকে সাধারণ ডায়েরি করার কথা বলি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উক্ত হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটি সহ সকল জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১০

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১১

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১২

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১৩

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৫

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৬

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৭

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৮

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৯

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

২০

Design & Developed by BD IT HOST