নাশকতা মামলায় ৫ চেয়ারম্যান কারাগারে - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫১
ইফতারের সময়: ৬:১০
নিউজ এডিটর
১৭ ডিসেম্বর ২০২৪, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাশকতা মামলায় ৫ চেয়ারম্যান কারাগারে

মানিকগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধিঃ

হরিরামপুর উপজেলায় মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবন ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা মামলায় পাঁচ ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন জেলা দায়রা জজ আদালত।

গত রোববার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ আদেশ দেন বলে জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার জানিয়েছেন।

কারাগারে যাওয়া পাঁচ চেয়ারম্যানের মধ্যে বলড়া ইউনিয়নের চেয়ারম্যান ও হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোসলেম উদ্দিন কুন্নু, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রামকৃষ্ণপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. কামাল হোসেন, বাল্লা ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু মিয়া, হারুকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন ও চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ রয়েছেন। এ ছাড়া বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুর রহমান মহিদ ও চালা ইউপি চেয়ারম্যানের ভাই কাজী বাদলও রয়েছেন।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ আবুল খায়ের বলেন, আসামি সাতজন আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার বাসভবনে হামলা, ভাঙচুর ও দলীয় নেতা-কর্মীদের মারধরের ঘটনায় হরিরামপুর থানায় ৮৬ জনের নাম ও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত করে মামলা করেন হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলের লো‌ভে ভয়ঙ্কর মাদক বহন কর‌ছিল যুবতী!

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী পেল ৫শ পরিবার

গাজীপুরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

ময়মনসিংহ ফিলিং স্টেশনগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা

ধামইরহাট সীমান্তে ১৭৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার 

ঢাকাসহ বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি, স্কুলছাত্রসহ নিহত ৩

দুপুরে বিয়ে বিকালে মৃত্যু, বর-কনেসহ নিভে গেলো ১৪ প্রাণ

১০

মেলান্দহে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আকন্দের রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

১১

প্রকৌশলী ‘নিঃস্ব’, স্ত্রীর তিন ফ্ল্যাট, দুই ছেলে কোটিপতি!

১২

পদ্মা নদীতে ডুবে যাওয়া লরি উদ্ধার, অক্ষত আছে ২৪ হাজার লিটার তেল

১৩

মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ – সেনাপ্রধান

১৪

চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি

১৫

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

সংরক্ষিত নারী আসনে এমপি হতে তিনবারের মহিলা কাউন্সিল ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার বকুল

১৭

ইরানের খোররামশাহর আক্রমণ ইসরায়েলের প্রধান বিমানবন্দরে

১৮

জামালপুরের দিগপাইতে স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে উধাও পুরুষ ছদ্মবেশী সমকামী নারী

১৯

ঈদ শপিং ঘিরে স্বামী- স্ত্রী’র তুমুল ঝগড়া ও রাস্তায় হাতাহাতি- ভিডিও ভাইরাল

২০

Design & Developed by BD IT HOST