গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ ডিসেম্বর ২০২৪, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রহণযোগ্য নির্বাচন দিতে কমিশন বদ্ধপরিকর: সিইসি

কুমিল্লা প্রতিনিধিঃ

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে নির্বাচন কমিশন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন কাজ করছে।

মঙ্গলবার দুপুরে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতি এবং কুমিল্লা জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের মতবিনিময় সভা চলছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় সিইসি এএমএম নাসির উদ্দিন কুমিল্লা সার্কিট হাউসে এসে পৌঁছান। বেলা সাড়ে ১১ থেকে দুপুর আড়াই পর্যন্ত মতবিনিময় সভা শেষে সিইসি কুমিল্লার ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ময়নামতি শালবন বিহার ও ময়নামতি জাদুঘর পরিদর্শন করবেন। এ দুই পুরাকীর্তি ও সংরক্ষণশালা পরিদর্শন শেষে বুধবার ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা ত্যাগ করার কথা রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST