লোহাগড়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই ভাই গ্রেফতারঃ পুলিশের প্রেসব্রিফিং - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ ফেব্রুয়ারী ২০২৫, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই ভাই গ্রেফতারঃ পুলিশের প্রেসব্রিফিং

মোঃগোলাম কিবরিয়া,লোহাগড়া থেকেঃ

নড়াইলের লোহাগড়ায় পুলিশের বিশেষ অভিযানে একটি ৯এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) রাত ০২:১৫ মিনিটের দিকে লোহাগড়া থানার পুলিশ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কুন্দসী গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করে।

লোহাগড়া থানার এসআই সুমন হাওলাদার-এর নেতৃত্বে এসআই মাসুদুর রহমান, এএসআই ইলিয়াস ব্যাপারী ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কুন্দসী গ্রামের খলিলুর রহমানের বসতবাড়ির পশ্চিম পাশে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনাস্থলে পৌঁছালে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাবুল শেখ ওরফে ধলা বাবুল (৪২) এবং তার ভাই বিপুল শেখ (৩৫)—কে আটক করা হয়। পরে বাবুল শেখের দেহ তল্লাশি করে একটি ৯এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, বাবুল শেখের বিরুদ্ধে মাদকসহ মোট ১৭টি মামলা রয়েছে, যার মধ্যে ১৪টি মাদকের মামলা। অপরদিকে, তার ভাই বিপুল শেখের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে। তারা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুত তাদের আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের দিকনির্দেশনায় পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এমন পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে শান্তি ও নিরাপত্তার আশার আলো জেগেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST