নিউজ এডিটর
২৬ ফেব্রুয়ারী ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়া ভূমি অফিসের নায়েব ইউনুসের ঘুষ বাণিজ্য: ভুক্তভোগীদের অভিযোগের পাহাড়

নড়াইল প্রতিনিধি,গোলাম কিবরিয়াঃনড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ইউনুসের বিরুদ্ধে ভয়াবহ ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি টাকার বিনিময়ে জমি সংক্রান্ত যেকোনো কাজ করে দিতে পারেন, আবার টাকা না দিলে বছরের পর বছর ফাইল আটকে রাখেন। ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।এলাকার সবচেয়ে আলোচিত ঘটনা হলো, সামুকখোলা মৌজার ৫ শতক জমির মিউটেশন ৭ লক্ষ টাকার বিনিময়ে ৯ শতক করে দেওয়া। অভিযোগ রয়েছে, নায়েব ইউনুস নোয়াগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত থাকা অবস্থায় এই জালিয়াতি করেন। জমিটির আর এস খতিয়ান নং ১৬৫ এবং প্রকৃত মালিক আব্দুল মান্নান সরদার, যার দলিল নম্বর ১১৫৮/২০১০। কিন্তু ইউনুস ঘুষের বিনিময়ে ভুয়া দলিল (নম্বর ৬২/২৫, রেজিস্ট্রি তারিখ ০৩/০১/২০২৫) ব্যবহার করে ৫ শতকের জমিকে ৯ শতক দেখিয়ে মিউটেশন সম্পন্ন করেন।শুধু এই ঘটনা নয়, নায়েব ইউনুসের বিরুদ্ধে আরও বহু অনিয়মের অভিযোগ রয়েছে। শামুকখোলা মৌজার ৪৯৬ নম্বর আর এস খতিয়ানের এক জমির মালিক রিপন খন্দকার জানান, তার বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তির মিউটেশন করতে গেলে নায়েব ইউনুস ৩৫ হাজার টাকা ঘুষ নেন এবং দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস দেন। পরে তার ছেলে নয়ন আরও ৭ হাজার টাকা নেয়। কিন্তু এক বছর পার হলেও মিউটেশনের কাজ শেষ হয়নি।এছাড়া, মাধবাটি মৌজার শহীদ বিশ্বাসের ছেলে হাসিব বিশ্বাস অভিযোগ করেন, তিনি এক বছর আগে নায়েব ইউনুসকে ২৫ হাজার টাকা দেন দাখিলা কাটার জন্য। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও কাজটি হয়নি। একাধিকবার তাগাদা দেওয়ার পরও তিনি শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন।স্থানীয়দের ভাষ্য, নায়েব ইউনুস দীর্ঘদিন ধরে ঘুষ নিয়ে জমি সংক্রান্ত অবৈধ কাজ করে আসছেন। টাকা দিলে অনিয়ম করেও মিউটেশন, নামজারি, দাখিলা ইত্যাদি করে দেন, আর টাকা না দিলে ন্যায্য কাজও আটকে রাখেন। বিষয়ে নায়েব ইউনুসের বিরুদ্ধে গণস্বাক্ষরকৃত অভিযোগ পত্র জেলা প্রশাসক বরাবর, উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও লোহাগোড়া সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে নায়েব ইউনুসের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, প্রশাসনে তার এতটাই প্রভাব রয়েছে যে, কেউ তার বিরুদ্ধে মুখ খুললেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না। তারা বলেন, “এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ তাদের জমিজমা নিয়ে চরম বিপদে পড়বে। নায়েব ইউনুসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে দুর্নীতি আরও বাড়বে।”স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা দাবি জানিয়েছেন, লোহাগড়া ভূমি অফিসের এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেছেন, “এই ধরনের দুর্নীতি চলতে থাকলে সাধারণ জনগণের ন্যায়বিচার পাওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে। তাই অনতিবিলম্বে নায়েব ইউনুসের ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে প্রশাসন কি এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে, নাকি ভুক্তভোগীদের দুর্ভোগ অব্যাহত থাকবে?
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৩

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৪

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৫

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৬

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৭

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৮

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৯

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১০

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১১

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১২

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৩

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৪

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৫

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৬

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৭

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৯

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

২০

Design & Developed by BD IT HOST