নিউজ এডিটর
১ মার্চ ২০২৫, ১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নারীসহ ভাইরাল

নিজস্ব প্রতিবেদক :- গোদাগাড়ী উপজেলার প্রশাসনিক কর্মকর্তা বিবস্ত্র অবস্থায় নারীসহ আটক হয়েছেন। উপজেলার আবাসিক ভবনে ইউএনওর কাজের মেয়ের সাথে হাতে নাতে আটক হন তিনি। এ ঘটনায় সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে। ওই প্রশাসনিক কর্মকর্তা হলেন হাফিজুর রহমান। তিনি গোদাগাড়ী উপজেলার ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত। ভাইরাল হওয়ার পরপরই তিনি সাংবাদিকের নামে মামলা হামলাসহ বিভিন্নভাবে হয়রানির করার হুমকি দিচ্ছেন।২৭ ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার) আনুমানিক সন্ধ্যা ৬ টায় জনতার হাতে ঐ নারীসহ আটক হন তিনি। উপস্থিত জনগণের কাছে সম্মানের দোয়ায় দিয়ে ঐ নারীকে বিয়ের প্রতিশ্রুতি দেন হাফিজুর। এমন মুছলেকায় সম্মানের কথা ভেবে তাঁকে ছেড়ে দেন জনগণ। এরপর পরই বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয় অসামাজিক কাজে লিপ্ত প্রশাসনিক কর্মকর্তা ভাইরাল ভিডিও। এতেই ক্ষিপ্ত হয়ে সাংবাদিকসহ এলাকার কিছুবর্গকে মামলার ভয় দেখানো শুরু করেছেন তিনি। ইতোমধ্যে ভাইরাল ভিডিও ফুটেজ অপসারণ না করা হলে তিনি চাঁদাবাজির মামলাসহ ইউএনওকে দিয়ে সবাইকে ফাঁসানো হুমকি প্রদান অব্যাহত রেখেছেন।এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আমি মামলা করবো। আমি ওসিকে বিষয়টি জানালাম।ইউএনও স্যারকেও জানালাম। তাঁরা আমাকে মামলা করার পরামর্শ দিয়েছে৷গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, আমার কাছে কারো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে সঠিক তদন্ত হবে। প্রকৃত দোষী যেই হবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।বিষয়টি জানাতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।উল্লেখ্য, উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ইউএনও অফিসের অনিয়ম দূর্নীতির মূলহোতা। এর আগে ১৮-৮-২৪ ইং তারিখে বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসক বরাবর তাঁর নানা অনিয়ম দূর্নীতি বিষয়ে অভিযোগ হয়। অভিযোগ হলেও তিনি স্বপদে বহাল তবিয়তে থাকেন এই নারী খেকো হাফিজুর রহমান। ওই অভিযোগেও তাঁর বিরুদ্ধে নারী কেলেংকারীর ঘটনা তুলে ধরা হয়। চারজন ব্যক্তির স্বাক্ষরিত সেই অভিযোগ এখনো আলোর মুখ দেখেনি। তবে হাফিজুর রহমান বলছে ওই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

২

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৩

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৪

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৫

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৬

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৭

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৮

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৯

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১০

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১১

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১২

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৩

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৪

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৫

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৬

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৭

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৯

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

২০

Design & Developed by BD IT HOST