মোল্লাহাটের ইউপি সদস্য হাবিবের বিরুদ্ধে অবৈধ দখলদারিত্বের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ মার্চ ২০২৫, ৪:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটের ইউপি সদস্য হাবিবের বিরুদ্ধে অবৈধ দখলদারিত্বের অভিযোগ

কাফ‌ি হাসান বশার মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান ও তার সঙ্গীদের বিরুদ্ধে সরকারি খাল দখল করে মৎস্য ঘের করার মাধ্যমে অসংখ্য কৃষকের ভোগান্তি সৃষ্টি সহ বিস্তর অভিযোগ পাওয়া গেছে। বাগেরহাট জেলার মোল্লাহাট ও ফকিরহাট এবং খুলনা জেলার রূপসা উপজেলার অনেকের অভিযোগে জানাযায়, ওই তিনটি উপজলা নিয়ে বিস্তৃত কেন্দুয়া বিল। বিলটিতে একাধিক নদী ও খাল রয়েছে। যেসকল নদী ও খাল দিয়ে অসংখ্য কৃষক তাদের হাজার হাজার মৎস্য ঘেরে যাতায়াত করে। উক্ত বিলের রূপসা উপজেলাধীন বিলমৌভোগ মৌজার বাকার খালের একটি অংশে অবৈধভাবে মৎস্য ঘের করেছে প্রভাবশালী ইউপি সদস্য হাবিবুর রহমান ও তার সঙ্গীয় কামরুল ও সবুর।

এছাড়া অন্যের ঘেরের মাছ ধরে নেয়া সহ বহু প্রকার অভিযোগ করেন ভুক্তভোগীরা। কৃষকরা আরও বলেন, মেম্বার অত্যন্ত প্রভাবশালী দাঙ্গাবাজ হওয়ায় বছরের পর বছর ধরে তার যা ইচ্ছা তাই করে চলছে। এমনকি নিজের এলাকা টপটিয়ে পার্শ্ববর্তী রূপসা উপজেলায় তার প্রভাব বিস্তার করছে। খালের ওই অংশ জনস্বার্থে উন্মুক্ত করে দেয়া সহ মেম্বার ও তার সঙ্গীদের বিচারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

গাংনী গ্রামের আয়ুব মুন্সি বলেন, আমার ঘের সংলগ্ন বাকার খালের অংশ দখল করে অবৈধভাবে মৎস্য ঘের করছে হাবিব মেম্বার ও তার সঙ্গীয় কামরুল ও সবুর। এক লাখ টাকা ধার্য করে তারা আমার ঘেরের থেকে মাছ ধরে নিয়ে গেছে। এরপর আমাকে টাকা না দিয়ে হুমকি ধামকি দিয়ে চলেছে। এছাড়া আমার ঘেরের কাছে খাল দখলের মাধ্যমে যে ঘের করেছে, তা আমার কাছে অবৈধভাবে বিক্রি করতে চেয়েছে মেম্বার। আমি রাজি না হওয়ায় আমাকে দেখে নিয়ার হুমকি দিয়েছে।
আমি তাদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, ভুল বানোয়াট। আমি রানিং দ্বিতীয়বারের মতো ইউপি সদস্য। ঝন্টুর কাছ থেকে আমি ঘের লিজ নিছি, ঝন্টুর কথায় তার জমি ঘিরছি, তাতে সরকারের কিছু ঘেরা হলে হতে পারে, সরকার চাইলে আমি ছেড়ে দিতে বাধ্য।
#####

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST