
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শত-শত ছাত্রদল নেতাকর্মী উপস্থিত হন।
পুনর্মিলনী অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হানিফ আলী। এ সময় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, দপ্তর সম্পাদ শোয়েব হোসেন শান, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হানিফ আলী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজকে আমাদের এই পুনর্মিলনী। তিনি এই পুনর্মিলনীর মাধ্যমে নেতা-কর্মীদের ঐক্যে এবং ভ্রাতৃত্বের ডাক দিয়েছেন। মানিকগঞ্জ জেলা ছাত্রদল ঐক্য এবং ভ্রাতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST