ভোলায় সড়ক দুর্ঘটনায় ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের রাজপথে অবস্থান - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৯ মার্চ ২০২৩, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভোলায় সড়ক দুর্ঘটনায় ৪ দফা দাবিতে শিক্ষার্থীদের রাজপথে অবস্থান

জামাল খান জেলা প্রতিনিধি।

ভোলায় বাসের ধাক্কায় হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের দুই শিক্ষার্থী শিখা আক্তার ও রিমা বেগম নিহত হওয়ার ঘটনায় রবিবারে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে ভোলার উপশহর বাংলাবাজারে সহস্রাধিক শিক্ষার্থী রাস্তার দুই পাশ অবরোধ করে মানববন্ধন করেন। তাঁদের সঙ্গে শিক্ষকরা ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যোগ দেন। তাঁরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিচার এবং নিরাপদ সড়কের দাবি করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা ১২.৩০ টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন। এদিকে পুলিশ বাদী হয়ে ড্রাইভার, সুপারভাইজার ও সহকারীকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় বাসের স্টাফদের আসামী করা হয়। পুলিশ ড্রাইভারকে আটক করে আদালতে পাঠিয়েছে। তবে বাস মালিক থেকে যাচ্ছেন বিচারের আওতার বাইরে।

 

গত শুক্রবার সকালে ওতোরউদ্দি নামক স্থানে বাসের চাপায় দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। আহত হন বোরাক ড্রাইভার। ঘটনার পর আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

 

প্রত্যক্ষদর্শী জানান, যাত্রীবাহী বাসটি রাস্তার উল্টোদিক দিয়ে গিয়ে বোরাককে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।

নিহত সহযাত্রী তানিয়া বলেন, ‘ শিখা ও রিমা আমাদের কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত শুক্রবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মবার্ষিকী উপলক্ষে বাসা থেকে কলেজের উদ্দেশ্য রওয়ানা দেন। পথিমধ্যে ঘাতক বাস উল্টোপথে এসে চাপা দেয়’। আমরা এই হত্যাকাণ্ডের বিচারসহ নিহতের পরিবারের ক্ষতিপূরণ এবং নিরাপদ সড়ক চাই।

 

হালিমা খাতুন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নুরে আলম নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনা করে একদিনের শোক দিবস পালন করেন। শিক্ষার্থীদের যে যুক্তিক আন্দোলন তার সাথে তিনি একাত্মতা প্রকাশ করেন এবং ক্ষতিপূরণ চেয়ে বিচারের দাবি করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

১০

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১১

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১২

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১৩

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১৪

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৫

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৬

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৭

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৮

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৯

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

২০

Design & Developed by BD IT HOST