নিউজ এডিটর
৮ মে ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালার কানাইদিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে ভ্রাম্যমান মাদক বাণিজ্য, অর্ডার করলেই পৌছে যাচ্ছে কাঙ্খিত মাদকদ্রব্য!

তালা প্রতিনিধি  :সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া-রথখোলা সহ পাশ্ববর্তী পাইকগাছার কপিলমুনির বিস্তীর্ণ অঞ্চলে ভিন্ন ভিন্ন কৌশলে চলছে ভ্রাম্যমান মাদক বিকিকিনি ও অনলাইন জুয়ার ব্যবসা। ব্যবসায়ীদের থেকে পছন্দের জায়গায় বাইকযোগে মাদক পৌছে পেয়ে ধ্বংশের  দারপ্রান্তে বিস্তীর্ণ জনপদের যুবসমাজ। অভিযোগ রয়েছে প্রথম প্রথম সিন্ডিকেট নিয়ন্ত্রকরা স্কুল-কলেজ পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের টার্গেট করে মাদক সেবন ও জুয়ায় উদ্বুদ্ধ করতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছে। যদিও সর্বশেষ পুলিশ মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেও দৃশ্যমান পরিস্থিতিতে খানিকটা অসহায় হয়ে পড়েছেন সচেতন অভিভাবক মহল।অনুসন্ধানকালে স্থানীয়রা জানায়, কানাইদিয়া-রথখোলার বিস্তীর্ণ অঞ্চল উপজেলার একেবারেই সীমান্তবর্তী হওয়ায় ওই এলাকায় প্রশাসনের নজরদারি কম থাকায় গোপনে গড়ে তোলা হয়েছে মাদক ও জুয়ার সিন্ডিকেটের বাণিজ্যিক জোন হিসেবে। তাছাড়া ওই এলাকায় একাধিক খেয়াঘাট থাকায় বিভিন্ন কৌশলে সেগুলোকে ব্যবহার করে সীমান্তবর্তী পাইকগাছার কপিলমুনি সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় বাইকযোগে মরণ নেশা ইয়াবা,গাঁজা সহ দেশি বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের মদ সাপ্লাই সহ এ সিন্ডিকেট বাণিজ্য অব্যাহত রেখেছে ব্যবসায়ীরা। তাছাড়া ব্যবসায় সম্পৃক্ত প্রভাবশালী অনেকের কপিলমুনিতে ব্যবসা প্রতিষ্ঠান থাকায় মাদক ও জুয়ার সিন্ডিকেট নিয়ন্ত্রণ সহজে করতে পারছেন বলেও সূত্রটি দাবি করেন।এনিয়ে কয়েকদিন আগে একটি অনলাইন পোর্টালে তথ্যবহুল খবর প্রকাশিত হয়। সেখান মাদক ব্যবসায়ীদের কয়েক জনের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে অন্যতম একজন কানাইদিয়া গ্রামের প্রভাবশালী ব্যক্তি কমল দত্তের ছেলে জয় দত্ত।নাম না প্রকাশের শর্তে স্থানীয়রা জানায়, বাবার প্রভাবকে কাজে লাগিয়ে জয় এলাকায় গড়ে তুলেছে মাদকের স্বর্গরাজ্য। এমনকি সে নিজেও একজন মাদক সেবনকারী ও স্বীকৃত জুয়াড়ি। প্রভাবশালী পরিবারের হওয়ায় সে কাউকে তোয়াক্কা করেনা এমনটাই দাবি তাদের।এমনকি মাদক ও জুয়ার ওই সিন্ডিকেটের সদস্যদের মোবাইল নম্বর ও অনলাইনে মাদকের অর্ডার প্রদান করলে স্থানীয় রথখোলা বাজারস্থ একটি সেলুনির দোকান, ভাড়ায় চালিত জনৈক মোটরসাইকেল চালক সহ অন্যান্য সহযোগীরা বিভিন্ন জায়গায় মাদক পৌছে দেয়। কিছুদিন আগে প্রকাশিত ওই প্রতিবেদনেও এমন তথ্য উঠে আসে।তাদেরকে নাকি আবার নিয়ন্ত্রণ করে প্রীতম হালদার ওরফে কাম্য নামে জয়ের এক বন্ধু ও সহযোগী। সুযোগ বুঝে একটি আর ওয়ান ফাইভ মডেলের বিলাসবহুল মোটরসাইকেলে চেপে কানাইদিয়া-রথখোলা সহ পাশ্ববর্তী উপজেলা পাইকগাছার কপিলমুনির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাদক দ্রব্য পৌছে দেয় প্রিতম।এলাবাসীর ধারণা, প্রভাবশালী মাদক কারবারি জয় দত্তরও মাস্টার মাইন্ড আছে। মূলত ধরাছোয়ার বাইরে থেকে গড-ফাদাররা কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এভাবেই জয়দের টিকিয়ে রেখে যুব সমাজকে ধ্বংসের পথে ধাবিত করে কৌশলে অবৈধ পন্থায় অর্থ উপার্জনে এলাকায় প্রভাব বিস্তার করে গড়ে তুলেছে অপকর্মের সম্রাজ্য।স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ঠদের ম্যানেজ করে অদৃশ্য শক্তিতে ভর করে কানাইদিয়া-রথখোলা এলাকায় গড়ে উঠেছে মাদকের সম্রাজ্য। হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা সহ হরেক রকমের মাদক দ্রব্য। যদিও সর্বশেষ এ নিয়ে একটি অনলাইন পোর্টালে তথ্যবহূল একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তার পর থেকেই খানিকটা নড়ে চড়ে বসেছে মাদক ও জুয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীরা। সাংবাদিকদের তথ্য দিয়ে সহায়তা কারীদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। এমনকি পারিবারের সহায়তায় তথ্য প্রদানকারীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করবেন বলেও প্রকাশ্যে হুমকি প্রদর্শন করে বেড়াচ্ছেন সিন্ডিকেট নিয়ন্ত্রকরা। এমন পরিস্থিতে প্রভাবশালী মাদককারবারিদের ভয়ে খানিকটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন তারা।সর্বশেষ যুবসমাজকে রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে মাদক ও জুয়ার সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।এব্যাপারে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ শাহিনুর রহমান জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে  পুলিশ সুপারের নির্দেশে জিরো টলারেন্স ঘোষনা করা হয়েছে। মাদক নির্মুল ও জুয়া বন্ধে পুলিশি অভিযান অব্যাহত রাখবেন বলেও জানান এ কর্মকর্তা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১০

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২০

Design & Developed by BD IT HOST