শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৮ মে ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ আটক

নিজস্ব প্রতিবেদকঃ

যৌথবাহিনীর অভিযানে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদকে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর থেকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একই অভিযানে শরীফ ও আরাফাত নামে দুজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়।

সূত্র জানায়, আজ ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকায় সোনার বাংলা মসজিদের পাশে একটি বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে সুব্রত বাইনকে আটক করে। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতের আলোচিত নাম ছিল সুব্রত বাইন।

অভিযানের বিষয়ে আজ সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, আমাদের এখানে সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে সেখান থেকে আমাদের কোনো তথ্য সরবরাহ করেনি।

তিনি বলেন, আমরা পরবর্তীতে ঘটনারস্থলে উপস্থিত হলে তারা যে বিল্ডিংয়ে থাকতেন (কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকা) সেখানে থাকা ছাত্ররা জানান, সেনাবাহিনীর ৫টি গাড়ি এসে দুজন লোককে ধরে নিয়ে গেছে। যাদের মধ্যে একজনের দাঁড়ি আছে, আরেকজনের নেই। তারা দেড় মাস আগে এখানে বাসা ভাড়া নিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST