নিউজ এডিটর
১৭ জুন ২০২৫, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৩৬ ঘণ্টার অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

রাজবাড়ী থেকে বিপ্লব কুমার বিশ্বাসঃরাজবাড়ী জেলা পুলিশের টানা ৩৬ ঘণ্টার অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে নেতৃত্ব দেয় রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি), যাদের সহায়তায় ছিল গাজীপুর জেলার একাধিক থানা পুলিশ।জানা গেছে, গত ২৪ মে রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী গ্রামে ভয়াবহ একটি ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ১৫-২০ জনের একটি ডাকাত দল লোহার রড, চাপাতি, বাটাম ও ধারালো অস্ত্রসহ সশস্ত্র অবস্থায় বাড়ির বাউন্ডারির তারকাটা কেটে প্রবেশ করে। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে এক গৃহকর্তাকে গুরুতর জখম করে এবং অস্ত্রের মুখে পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে নগদ ছয় লক্ষ টাকা ও ৫-৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় ডাকাতির মামলা (নং-৩৯, তারিখ ২৪/০৫/২০২৫, ধারা ৩৯৫/৩৯৭ দণ্ডবিধি) দায়ের করেন।পরবর্তীতে ঘটনাটির তদন্তে নেমে রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব এর তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম এর নেতৃত্বে টানা ৩৬ ঘণ্টার বিশেষ অভিযান চালানো হয়।অভিযানে গাজীপুর জেলার জয়দেবপুর, কালিয়াকৈর, সালনা ও চন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন, গাজীপুর জেলার কাশিমপুর থানার সরদাগঞ্জ ইউনিয়নের ৪নং সরদাগঞ্জ পশ্চিমপাড়া কাদের সরদারের ছেলে শাহ আলম ভাঙ্গারী (৪৫), রংপুর জেলার তারাগঞ্জ থানার একরচালী ইউনিয়নের ৭নং লক্ষ্মীপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬), সিরাজগঞ্জ জেলার চৌহালী থানার খাসকাওলিয়া ইউনিয়নের ৬নং মধ্যখাসকাওলিয়া মিয়াপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে নুর হোসেন (৪০), টাঙ্গাইল জেলার ভূয়াপুর উপজেলার অর্জুনা ইউপির ১নং কুঠিবয়রা গ্রামের মৃত একেন্দালীর ছেলে মামুন সরকার (৪২) ও একই উপজেলার রামাইলের চর গ্রামের মো. সাত্তারের ছেলে মো. সেলিম (৩০)।গ্রেফতারকৃতদের নামে রাজবাড়ী, গাজীপুর, ঢাকা, রংপুর, দিনাজপুর, কুমিল্লা, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলার থানায় একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে: শাহ আলম ভাঙ্গারীর বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা, শফিকুল ইসলামের নামে ১০টি মামলা রয়েছে যার মধ্যে ডাকাতি, চুরি, পুলিশ পরিচয়ে ডাকাতি, মাদক ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা অন্তর্ভুক্ত, নুর হোসেনের বিরুদ্ধে রয়েছে ২টি মামলা জুয়া ও চুরির অভিযোগে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।পুলিশ জানিয়েছে, এই চক্রটি আন্তঃজেলা পর্যায়ে সংঘবদ্ধ ডাকাতির সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আরও মামলার খোঁজ পাওয়া যাচ্ছে। রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, জেলার নিরাপত্তা নিশ্চিতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

২

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৩

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৪

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৫

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৬

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৭

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৮

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৯

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১০

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১১

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১২

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৩

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৪

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৫

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৬

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৭

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৮

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৯

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

২০

Design & Developed by BD IT HOST