নিউজ এডিটর
২ অগাস্ট ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা করায় বাদীকে হুমকি

জামালপুর প্রতিনিধিঃজমি সংক্রান্ত বিরোধ নিয়ে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে মৃত আঃ মালেকের স্ত্রী মোছাঃ জরিনা বেগম (৫৫) গত ১৭ জুন ২০২৫ ইং সালে বিজ্ঞ আমলী আদালত জামালপুর সদর এ একটি মোকাদ্দমা দায়ের করে। যার নং- ৯১১(১)২০২৫। মামলায় মোঃ সুরুজ আলী, মোছাঃ বাবুনী বেগম, মোঃ ফজলু মিয়া, মোঃ চুন্নু মিয়া, মোছাঃ রেনু, মোঃ ইমান আলী গং দেরকে আসামী করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। মামলা হওয়ার সংবাদ পেয়ে সুরুজ আলী, মোঃ ফজলু মিয়া গং মামলার বাদী জরিনা বেগমকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন জরিনা বেগম।স্থানীয় ভাবে জানা যায় জরিনা বেগমের সাথে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাগবাড়ী এলাকার মৃত আঃ আজিজ খা এর পুত্র মৃত আঃ মালেকের সাথে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। কিন্তু তাদের ঘরে কোন সন্তান না থাকায় এবং আঃ মালেক অসুস্থ্য থাকায় অন্য ভাইয়েরা মালেকের সম্পদ আত্মসাৎ করার লক্ষ্যে তাদেরকে বাড়ী থেকে বিতাড়িত করে দেন। দীর্ঘদিন যাবৎ শুশুর বাড়ীতে অবস্থান করে আঃ মালেক গত ২৫ এপ্রিল ২০২৫ ইং সালে মারা যান। মৃত্যুর পর জরিনা মালেকের সম্পদের দাবি করলে তার ভাই-বোনেরা উল্টো জরিনাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়।এ বিষয়ে মামলা বাদী জরিনা বলেন আমার স্বামী আঃ মালেক দীর্ঘদিন অসুস্থ্য ছিল। আমার শুশুরবাড়ী কেউ তার খোঁজ নেয়নি। সে মারা যাওয়ার পর আমি তার সম্পদের খোঁজ নিলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি বাধ্য হয়ে আদালতের আশ্রয় নিয়েছি। মামলার বিবাদী মোঃ সুরুজ আলী বলেন বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, কিন্তু কাজ হয়নি। মৃত মালেকের বোন বাবুনী বেগম বলেন মালেকের কোন সন্তান নেই। জরিনার বিয়ের রেজিষ্ট্রি হয়নি সে কিভাবে সম্পদের মালিক হয়। আমরা আইনী ভাবেই সমাধান করবো।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

২

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৩

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

৪

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

৫

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

৬

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৭

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

৮

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

৯

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১০

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১২

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৩

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১৪

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১৫

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১৬

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৭

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

১৮

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

১৯

সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় ৭ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

২০

Design & Developed by BD IT HOST