১৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ অগাস্ট ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল শুরু

জেলা প্রতিনিধি,মানিকগঞ্জঃ

পদ্মা নদীর প্রবল স্রোতের কারণে অস্থায়ী লঞ্চঘাটের র‌্যাম্প ব্যবহারের অনুপযোগী হয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। টানা ১৩ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় চালু করা হয়েছে লঞ্চ চলাচল।

বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী।এর আগে, পদ্মার ভাঙনে পাটুরিয়া লঞ্চঘাট বিলীন হওয়ার পর অস্থায়ীভাবে লঞ্চ সার্ভিস স্থানান্তর করা হয়েছিল পাটুরিয়া ২ নম্বর ফেরিঘাটে। কিন্তু প্রবল স্রোতের কারণে ওই ফেরিঘাটের র‌্যাম্পের নিচ থেকে মাটি সরে যাওয়ায় গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে নৌপথে লঞ্চ যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।

পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, মঙ্গলবার বিকেলে লঞ্চঘাটের জেটি নদীতে বিলীন হওয়ায় লঞ্চগুলোকে পাশের ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে রাখা হয়। সেখান থেকেই কোনোরকমে যাত্রী ওঠানামা করা হচ্ছিল। গতকাল সন্ধ্যার দিকে সেই ঘাটের একটি র‌্যাম্পের তার ছিড়ে পানিতে ডুবে যায়। আর একটি র‌্যাম্পের নিচ থেকে মাটি সরে গেছে তা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। যে কোনো সময় এটার তারও ছিড়ে যাবে। তাই ঝুঁকি এড়াতে আমরা লঞ্চগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাই।

তিনি আরো বলেন, শুক্রবার সন্ধ্যা থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকার পর আজ শনিবার সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া ১ নাম্বার ফেরির ঘাট এলাকার পাশের কড়ইতলা এলাকা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে এখানে কোনো পন্টুন নেই। আমরা খুব কষ্ট করে যাত্রী পারাপার করছি। দ্রুত আমাদের জন্য একটি স্থায়ী লঞ্চঘাটের ব্যবস্থা করা হোক। তা না হলে এই নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে পদ্মার প্রবল স্রোতে পাটুরিয়া লঞ্চঘাটের একটি জেটি ধসে পড়ে এবং অপর জেটি ঝুঁকিতে পড়ে। পরে জরুরি ভিত্তিতে লঞ্চগুলোকে ২ নম্বর ফেরিঘাটের পন্টুনে সরিয়ে সীমিত আকারে যাত্রী ওঠানামা চলছিল। পাটুরিয়া লঞ্চঘাট দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান নৌপথ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ের অভিযোগ: সম্পত্তি আত্মসাতের চেষ্টা

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

১০

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

১১

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১২

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১৩

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১৪

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৫

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৬

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৭

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৮

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১৯

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

২০

Design & Developed by BD IT HOST