নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৫, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরের জেলার কে ভারতীয় নম্বর থেকে হত্যার হুমকি দিলেন সাবেক এমপি

অভিযোগ বার্তা ডেস্কঃ নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে সপরিবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এ বিষয়ে নাটোর সদর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জেলার শেখ মো. রাসেল বলেন, গত মঙ্গলবার রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর ব্যক্তিগত ফোনে কল আসে। ফোনে ওই ব্যক্তি নিজেকে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল বলে পরিচয় দেন। কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা মো. রাশিদুল ইসলাম কোয়েল তাঁর ঘনিষ্ঠ ব্যক্তি বলে তিনি জানান এবং তাঁর জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে না জানানোর নির্দেশ দেন। তা না হলে ‘সমস্যা হবে’ বলে হুমকি দেওয়া হয়। গত00 বুধবার বিকেলে রাশিদুল ইসলাম জামিনে মুক্তি পেলেও কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে পুনরায় গ্রেপ্তার করে। শেখ মো. রাসেল আরও বলেন, গতকাল রাতে তাঁর সরকারি ফোনে আবারও একটি হুমকিমূলক বার্তা আসে। বার্তায় লেখা ছিল ‘আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন, আপনার বউসহ পুরো পরিবারকে কীভাবে বাঁচাবেন, রক্ষা করবেন, সেটা ঠিক করে রাখবেন।’ তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। তাই নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।’ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলা দৌলতখানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন

কানাডার টরন্টোতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ডা. শাহাদাত হোসেন

১০

সিলেটের জাফলং নদীতে পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ, ঘাটে ঘাটে রয়্যালটি আদায়ের অতিষ্ঠ ব্যবসায়ীরা

১১

প্রেমের টানে সুদূর চীন থেকে রংপুরে, ধর্মান্তরিত হয়ে বাংলাদেশি তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

১২

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভি সাংবাদিক হেনস্তা, বিএমএসএস’র তীব্র নিন্দা

১৩

ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্য আমজাদের ভাসমান লাশ উদ্ধার

১৪

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম বিপ্লবী উল্লাস কর দত্তের বাড়ি।

১৫

মাদারগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

১৬

ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৯১

১৭

ভোলা দৌলতখানে জলদস্যু ও ভূমিদস্যুদের তাণ্ডব: কৃষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ কনসার্ট স্থগিতের দাবি, স্মারকলিপি

১৯

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST