মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
২১ জানুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ৫০ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

মানিকগঞ্জ শহরের একটি বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ‘খান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ শহরের লঞ্চ ঘাট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি আবাসিক ভবনে তালা ভেঙে বিপুল সংখ্যক গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অনুমোদন ছাড়াই বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত করা হচ্ছিল এবং সেগুলো নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক লিটনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির মতো কার্যক্রম থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারগঞ্জে গলা ও হাত কেটে গৃহবধূ হত্যা; সন্দেহভাজন আপন মামাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ

নিরঙ্কুশ জয় তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল

চট্টগ্রামের একি গ্রামের তিন জন সংসদ সদস্য নির্বাচিত

রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস

বিএনপি সর্বশক্তি দিয়ে আমাকে নির্বাচনে হারাতে চেয়েছিল-রুমিন ফারহানা

৪০ বছরের প্রতীক্ষার অবসান: মেলান্দহে ফিরলো ‘আপন সন্তান’

মানিকগঞ্জের ৩ টি আসনের চূড়ান্ত ফলাফল

ঢাকা – ৮ আসনে বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস বিজয়ী 

১০

মানিকগঞ্জের ৩ টি আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী বিএনপি মনোনীত প্রার্থীরা

১১

বগুড়া ৬ আসনেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন

১২

সিলেট-৪ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হলেন আরিফুল হক

১৩

কেন্দ্র ভিত্তিক ফলাফল: সিলেট-২ আসনে ৭ কেন্দ্রের ফলাফলে এগিয়ে ধানের শীষ

১৪

নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর প্রিজাইডিং কর্মকর্তার

১৫

হাতিয়ায় দায়িত্ব পালনকালে সাংবাদিককে কুপিয়ে জখম

১৬

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু

১৭

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

১৮

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

১৯

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

২০

Design & Developed by BD IT HOST