নিউজ এডিটর
২১ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহানগর এক্সপ্রেস ট্রেনের এসি কোচের কনডেন্সার কয়েল চুরি

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ট্রেনের ওই দুই কোচের এসি বিকল হয়ে যায়। ফলে ট্রেনটি ১ঘন্টা ২০ মিনিট বিলম্বে চলাচল করছে।শুক্রবার সকাল ১১টায় ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে যাত্রাবিরতির পর এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেল জংশনের বিদ্যুৎ বিভাগের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম। তিনি জানান, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসার পর আখাউড়া – ভৈরব সেকশনের কোন এক রেলওয়ে এলাকায় চলন্ত ট্রেনের ২৫০৫ ও ২৬০৭ নম্বর এ দুটি এসি কোচের ছাদ থেকে কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটে। ট্রেনটি বেলা ১১টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি করলে ট্রেনের যাত্রা বিলম্ব হওয়ার আশংকায় এসি মেরামতের চেষ্টা হয়নি তবে ট্রেনের ব্রেক সিস্টেমের হুইচ পাইপ মেরামত শেষে বিকল এসি নিয়েই ট্রেনটি ১ঘন্টা ২০ মিনিট বিলম্বে বেলা সাড়ে ১১টায় আখাউড়া স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। আখাউড়া কেবিন সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টা ১০ মিনিটে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতি দেয়ার কথা। কিন্তু ট্রেনটি বেলা ১১টার দিকে আখাউড়া স্টেশনে যাত্রা করে। আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন কেবিন সূত্রে জানায়, নির্ধারিত সময়ের চেয়ে ১ঘন্টা ২০ মিনিট বিলম্বে বেলা সাড়ে ১১টায় ট্রেনটি আখাউড়া স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।রেলওয়ে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, আখাউড়া হয়ে ঢাকা-চট্রগ্রাম ও চট্টগ্রাম – সিলেট এবং ঢাকা – চট্টগ্রাম, ময়মনসিংহ – চট্টগ্রাম রেলপথে ট্রেনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলছে। পাশাপাশি ক’দিনের স্বল্প সময়ের ব্যবধানে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সিগন্যাল পোস্টের ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সুপারিন্টেন্ডেন্ট মো. নুর নবী।তিনি সাংবাদিকদের বলেন, পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া স্টেশন প্ল্যাটফর্মে সম্প্রতি ট্রেন যাত্রীদের মোবাইল ফোন, টাকাপয়সাসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই ঘটনা বেড়েই চলছে। যদিও আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, আখাউড়া স্টেশনে চুরি, ছিনতাই রোধে টহল পুলিশের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও কাজ করছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১০

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১১

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১২

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

১৪

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

১৫

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

১৬

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

১৭

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

১৮

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

১৯

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST