নিউজ এডিটর
১৫ মার্চ ২০২৬, ৪:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযানে ২১৫ বোতল এসকাফ সিরাপসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, রাজশাহীঃরাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১৫ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় রাজশাহী সূত্রে জানা যায়, অধিদপ্তরের উপ-পরিচালক মো. মেহেদী হাসান এর সার্বিক নির্দেশনায় বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৬) সকাল প্রায় ৯টা ১০ মিনিটে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি সাদা রঙের পুরাতন এক্স করোলা প্রাইভেটকার তল্লাশি করে পিছনের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা প্লাস্টিক বস্তার ভেতর থেকে কোডিন ফসফেটযুক্ত ২১৫ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ১০০ মিলিলিটার করে মোট ২১.৫ লিটার সিরাপ জব্দ করা হয়েছে।এ সময় গাড়িসহ মোটরকারটি জব্দ করা হয়। এছাড়া একটি অপ্পো এ ৩ এক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি ম্যাক্সটেল বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।অভিযানে জব্দকৃত আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকার খিলগাঁও (মেরাদিয়া, পোড়াগাড়ি) এলাকার মো. তুহিন ফকির (২৬) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মুকুন্দপুর এলাকার মো. সিয়াম (২৫)। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১০

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১১

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১২

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৩

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৫

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৬

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৭

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

২০

Design & Developed by BD IT HOST