নিখোঁজ দিনারের বোন তামান্না সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনলেন  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ এপ্রিল ২০২৬, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিখোঁজ দিনারের বোন তামান্না সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনলেন 

সিলেট প্রতিনিধিঃ

সিলেট বিভাগে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তাহসিন শারমিন তামান্না। সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করে তিনি বিভাগের প্রথম নারী হিসেবে এই দৌড়ে অংশ নিলেন।

তামান্না হলেন তুখোড় ছাত্রনেতা ও দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের ছোট বোন। পারিবারিকভাবেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় শৈশব থেকেই রাজনৈতিক চেতনায় বেড়ে ওঠা তার। বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে উঠে এসে তিনি নিজেও রাজপথের সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে কাজ করে বর্তমানে তিনি সিলেট জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দলের বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্ব ইতোমধ্যেই তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তিনি একটি পরিচিত মুখে পরিণত হয়েছে।

বিশেষ করে, গুম হওয়া ইফতেখার হোসেন দিনারের রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই রাজনীতিতে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ভাইয়ের অনুপস্থিতিতেও সেই আদর্শকে বুকে ধারণ করে তামান্না ধারাবাহিকভাবে মাঠের রাজনীতিতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর দলটির ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে। সাধারণ আসনের মতো সংরক্ষিত মহিলা আসনেও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে জড়িত নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

এই প্রেক্ষাপটে তাহসিন শারমিন তামান্নার মনোনয়নপত্র সংগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন অনেকেই। তারা মনে করছেন, দলীয় আদর্শে বিশ্বাসী,ত্যাগী ও মাঠপর্যায়ের নেতৃত্ব থেকে উঠে আসা নারী নেত্রীদের সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হলে রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১০

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১১

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১২

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৩

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৪

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৫

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

১৬

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

১৭

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

১৮

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

১৯

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

২০

Design & Developed by BD IT HOST