ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১ মে ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়াপ্রতিনিধি: ৯ বছরের শিশু গৃহপরিচারিকা আয়েশা আক্তারকে পাশবিক নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— চিকিৎসক কে. এম. আব্দুল্লাহ আল নোমান ও তার স্ত্রী কিমিয়া সাদাত তোফা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ভুক্তভোগী শিশু আয়েশা সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের রাকিব মিয়ার মেয়ে। প্রায় ৯ মাস আগে শহরের উত্তর মৌড়াইল এলাকার ওই চিকিৎসক দম্পতির বাসায় তাকে কাজে পাঠানো হয়। পরিবারের অভিযোগ,গত তিন মাস ধরে শিশুটির সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি। সম্প্রতি চিকিৎসক দম্পতি দাবি করেন, আয়েশা টাকা ও স্বর্ণালংকার চুরি করে পালিয়ে গেছে। এই মর্মে গত ২৬ এপ্রিল সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন তারা।

পুলিশি তদন্ত ও জিডির সূত্র ধরে বুধবার (২৯ এপ্রিল) ওই বাসার পাশের একটি বাড়ি থেকে গুরুতর আহত অবস্থায় আয়েশাকে উদ্ধার করা হয়। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন,শিশুটির শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন ও ক্ষত রয়েছে।

আয়েশার পরিবারের দাবি, চুরির মিথ্যা অপবাদ দিয়ে নিয়মিত নির্যাতনের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে চিকিৎসক নোমান জানান, তার স্ত্রী গর্ভবতী হওয়ায় আয়েশাকে রাখা হয়েছিল। তিনি প্রশিক্ষণে বিদেশে থাকাকালীন শিশুটি টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর অভিযুক্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার মূল রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১০

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১২

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৩

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৪

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৫

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৬

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৭

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৮

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

১৯

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

২০

Design & Developed by BD IT HOST