
মোঃ রমজান আলীঃ ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম সুমন মন্ডল। তিনি ভগমান গরসূতি গ্রামের সাবেক মেম্বার মোশারফের হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীপুর ক্যাম্পের এ এস আই কবির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় সুমন মন্ডলকে তল্লাশি করে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী্।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST