মেলান্দহে ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩ মে ২০২৬, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, মেলান্দহ (জামালপুর):

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে নয়ানগর ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্য বেলাল উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।অভিযুক্ত বেলাল উদ্দিন নয়ানগর ইউনিয়নের পূর্ব মালঞ্চ এলাকার বাসিন্দা এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য।লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ছুম্মা নামের ওই নারী সরকারি মাতৃত্বকালীন ভাতার সুবিধাভোগী হিসেবে তালিকাভুক্ত হন। নিয়ম অনুযায়ী ভাতার টাকা উপকারভোগীর নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে যাওয়ার কথা থাকলেও, ছুম্মার অভিযোগ—তার ভাতার টাকা ইউপি সদস্য বেলাল উদ্দিনের স্ত্রীর মোবাইল নম্বরে চলে যাচ্ছে।

ভুক্তভোগী ছুম্মা সংবাদমাধ্যমকে বলেন, “কার্ড আমার নামে হলেও মেম্বার সাহেব কৌশলে সেখানে তার স্ত্রীর মোবাইল নম্বর দিয়ে রেখেছেন। ফলে ভাতার টাকা আমি পাচ্ছি না। এখন টাকা ফেরত চাইলে তিনি বিভিন্নটালবাহানা করছেন।

”তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, “শুরুতে কারিগরি কারণে আমার নম্বরে টাকা আসত এবং আমি তা তুলে ছুম্মাকে দিয়ে দিতাম। পরবর্তীতে নম্বর পরিবর্তনের আবেদন করে তার নিজস্ব নম্বর যুক্ত করে দেওয়া হয়েছে। এখন থেকে টাকা তার কাছেই যাবে।”এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। সরকারি ভাতার টাকা নয়ছয় করার কোনো সুযোগ নেই। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

সত্য বলার সাহসই সাংবাদিকতার শক্তি: বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে আজ

কোটচাঁদপুর পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

গাজীপুরে ৫৫ বছরের নারীর সঙ্গে ২৬ বছরের যুবকের বিয়ে, সম্পত্তি নিয়ে রণক্ষেত্র পরিবার

সিলেটের জামাতা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর: উৎসবের আমেজে ভাসছে আধ্যাত্মিক নগরী

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

১০

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

১১

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

১২

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১৩

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

১৪

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

১৫

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

১৬

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

১৭

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১৮

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১৯

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST