মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ মে ২০২৬, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুদপুরের আগ পয়লা ঠেঙ্গে পাড়া জামেমসজিদে নামাজ শেষে মুসুল্লিদের সাথে মতবিনিময় করলেন রুনু তালুকদার

মাহমুদপুর থেকে হুমায়ুন কবির: মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী নুরে আলম তালুকদার রুনু। প্রচারণার ধারাবাহিকতায় আজ শুক্রবার জুম্মার নামাজের পর ইউনিয়নের আগপয়লা ঠেঙ্গে পাড়া মসজিদে স্থানীয় মুসল্লিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

নুরে আলম তালুকদার রুনু বর্তমানে মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জিএস। স্থানীয় রাজনীতিতে তিনি একজন পরিচ্ছন্ন, সৎ, ত্যাগী ও পরিচিত মুখ হিসেবে তার রয়েছে বিশেষ জনপ্রিয়তা। তিনি আজ শুক্রবার নামাজের পর  উপস্থিত মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় সংক্ষিপ্ত এক আলাপকালে নুরে আলম তালুকদার রুনু বলেন, “মাহমুদপুর ইউনিয়নের মানুষের সেবা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। অবহেলিত এই জনপদকে একটি আধুনিক ও সেবাধর্মী ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।”মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। রুনু তালুকদারের এই সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ সাধারণ মানুষের মাঝে বেশ ইতিবাচক সাড়া ফেলেছে বলে স্থানীয়রা মনে করছেন। এলাকাবাসীর প্রত্যাশা, স্বচ্ছ ভাবমূর্তির এই নেতা নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে বড় পরিবর্তন আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১০

হালদার সাত কিলোমিটার খনন

১১

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১২

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৪

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৫

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৬

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৭

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৮

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৯

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST