নিউজ এডিটর
১৫ মে ২০২৬, ৬:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাটুরিয়ায় সাংবাদিকের উপর হামলা ও হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধিঃমানিকগঞ্জের সাটুরিয়ায় আদালতের রায় ও ডিক্রি প্রাপ্ত জমিতে পাট বীজ রোপণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক ও তার পরিবার। হামলায় আহত হওয়া ওই সাংবাদিক দৈনিক নয়া দিগন্তের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার আগ সাভার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত সাংবাদিক মোঃ হুমায়ুন কবীর সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।অভিযোগ সূত্রে জানা গেছে, সাটুরিয়ার আগ সাভার মৌজার আরএস ৯৪ খতিয়ানের ৮নং দাগের ৪৭ শতাংশ জমিসহ অন্যান্য জমি নিয়ে বিবাদীদের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল।এ বিষয়ে সাংবাদিক হুমায়ুন কবীরের পিতা নূর মোহাম্মদের দায়ের করা মামলায় ( বিজ্ঞ সিনিয়র সহকারী জজ, সাটুরিয়া ) আদালতে একটি বন্টন মোকদ্দমা (দেঃ মোঃ ১৫৭/২০০৭) দায়ের করলে গত ০৮ মে ২০২৫ তারিখে আদালত তাদের পক্ষে রায় ও ডিক্রি প্রদান করেন।ভুক্তভোগী সাংবাদিক হুমায়ুন কবীর জানান, বৃহস্পতিবার সকালে তিনি তার পিতা ও ভাইকে নিয়ে ওই জমিতে পাট বীজ রোপণ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় বিবাদী আরান (৫৫), ছামাদ (৬০) ও সালমা ওরফে ছলেনাসহ (৪৫) অজ্ঞাত আরও ৪-৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।অভিযোগে উল্লেখ করা হয়, ১নং বিবাদী আরান সাংবাদিক হুমায়ুনকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এসময় ৩নং বিবাদী সালমা ধারালো কাস্তে দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গলায় কোপ দেওয়ার চেষ্টা করেন। তার ভাই আনিছ তাকে উদ্ধার করতে এগিয়ে এলে বিবাদীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশাররফ হোসেন জানান,এখনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

২

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৩

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৪

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৫

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৬

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৭

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৮

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৯

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১০

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১১

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১২

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৩

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৪

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৫

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৬

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৭

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৮

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST