নিউজ এডিটর
২৫ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যৌতুকের বলি গৃহবধূ হারপিক খাইয়ে ও শ্বাসরোধে হত্যার চেষ্টা, শাহপরানে মামলা

লাকী আহমেদ,ব্যুরো প্রধান সিলেট :সিলেটে যৌতুকের টাকা না পেয়ে রুনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ সময় ধরে চলা নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে তাঁকে হারপিক খাইয়ে ও গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে ঘাতক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ সময় বোনকে বাঁচাতে এসে হামলার শিকার হয়ে গুরুতর জখম হয়েছেন রুনার ভাই আনোয়ার হোসেন। ​বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী গৃহবধূ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।​ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শাহপরান (রহ.) থানার কেওয়া আটগাঁও এলাকার বাসিন্দা আবুল কালামের সঙ্গে গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে হয় জৈন্তাপুরের রুনা বেগমের। বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদসহ পরিবারের সদস্যরা রুনার ওপর ৩ লাখ টাকা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন। গত ১৭ এপ্রিল রাতে টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মিলে রুনার ওপর বর্বরোচিত নির্যাতন চালায়। ​ঘটনার খবর পেয়ে রুনার ভাই ৯৯৯-এ কল করলে পুলিশের সহায়তায় মুমূর্ষু অবস্থায় গৃহবধূকে উদ্ধার করা হয়। এ সময় হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে রুনার ভাইকে গুরুতর আহত করে।​এ ঘটনায় স্বামী আবুল কালামসহ ৬ জনকে আসামি করে শাহপরান (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। থানার সাব-ইন্সপেক্টর জুয়েল চৌধুরী জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে।নির্যাতনকারী ওই পরিবারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। ​
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

২

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৩

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৪

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৫

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

৬

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

৭

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

৮

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

৯

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১০

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১১

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১২

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৩

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৪

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৫

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

১৬

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

১৮

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

১৯

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

২০

Design & Developed by BD IT HOST