নিউজ এডিটর
২৩ জুন ২০২৬, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ:ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিম উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা। ভূমি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ পরিদর্শন পরিচালিত হয়।পরিদর্শনকালে কর্মকর্তারা ভূমি অফিসের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। তারা নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খতিয়ান সংক্রান্ত সেবা, রেকর্ড সংরক্ষণ এবং সেবা প্রদানের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা, মতামত ও সমস্যার বিষয়ে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিম উদ্দিন বলেন, “সরকার ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনগণবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন ভূমি অফিসে কোনো ধরনের হয়রানি, অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না। মানুষ যাতে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত ও মানসম্মত সেবা পায়, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সেবাগ্রহীতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার পাশাপাশি সেবা প্রদানে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা বলেন, “ভূমি অফিসে আগত প্রত্যেক নাগরিককে সম্মান ও আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা হয়রানির অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি সেবার প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।তিনি আরও বলেন, “ডিজিটাল ভূমি সেবার সম্প্রসারণের ফলে জনগণ এখন আগের তুলনায় অনেক সহজে ও দ্রুত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এ সুবিধা আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।পরিদর্শনের সময় স্থানীয় সেবাগ্রহীতারা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তারা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত পরিদর্শন ও তদারকির ফলে ভূমি অফিসের কার্যক্রম আরও গতিশীল হবে, অনিয়ম কমবে এবং সাধারণ মানুষ হয়রানিমুক্ত পরিবেশে কাঙ্ক্ষিত সেবা পাবেন।স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে প্রশাসনের সরাসরি উপস্থিতি এবং জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST