মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

মেলান্দহ প্রতিনিধিঃ

অটোরিক্সা চালক নায়েব আলী, প্রতিদিনের ন্যায় গত ২১/০৬/২০২৬ খ্রিঃ তারিখ, ভোর ৪ টার সময় কমিউটার ট্রেনের যাত্রী স্টেশনে পৌছে দেওয়ার জন্য বাড়ী হতে বের হয়ে যায়। অন্যান্য দিন বাড়ীতে ফিরলেও গত ২১ তারিখে বাড়ীতে ফিরে আসেনি। ফলে তার ছেলে মোঃ মামুন মেলান্দহ থানায় একটি নিখোঁজ জিডি করে। পাশাপাশি তার নিখোঁজ হওয়ার বিষয়টি ফেইসবুকে প্রচার হয়। ফেইসবুকের পোস্ট দেখে জনৈক ব্যক্তি বাদীর চাচা হাফিজুর রহমানকে জানায় যে, ইসলামপুর থানাধীন চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর বাজার হতে অনুমান ০১ কিলোমিটার দূরে নির্জন ধান ক্ষেতে একটি লাগেজের ভিতরে অজ্ঞাতানামা পুরুষ (৩৫) এর লাশ পাওয়া গিয়েছে। বাদীর জ্যাঠা, চাচারা ইসলামপুর থানায় গিয়ে বাদীর বাবার লাশ বলে সনাক্ত করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে মোঃ মামুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ইসলামপুর থানার মামলা নং—২৫, তারিখ—২৪/০৬/২০২৬ খ্রিঃ, ধারা—৩০২/২০১/৩৭৯ পেনাল কোড দায়ের করেন।

মামলাটি পিবিআই, হেডকোয়ার্টার্স এর মাধ্যমে পিবিআই, জামালপুর জেলা স্ব—উদ্যোগে গ্রহণ করে এবং মামলার তদন্তভার এসআই (নিঃ)/ফয়জুর রহমান এর উপর অর্পণ করা হয়।

পিবিআই প্রধান মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হেডকোয়ার্টার্স, ঢাকা এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় পিবিআই, জামালপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার পংকজ দত্ত, পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে মৃতদেহ সংক্রান্তে সংবাদ প্রাপ্তির পর হতেই পিবিআই, জামালপুর ইউনিট মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে।

পিবিআই এর তদন্তকারী অফিসার তথ্য প্রযুক্তির সহায়তায় অত্র মামলার আসামী মোঃ নাহিদুল ইসলাম (৩০),কে ২৪/০৬/২০২৬  রাত ০৩.৩০ ঘটিকার সময় মেলান্দহ থানাধীন চাকদহ সর্দারবাড়ী সাকিনস্থ তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেন এবং আসামী মোঃ নাহিদুল ইসলামের দেওয়া তথ্য মোতাবেক ডিসিস্টের চোরাইকৃত অটোরিক্সার বিভিন্ন মালামাল উদ্ধারের জন্য অভিযান পরিচালনা চোরাই মালামাল ক্রেতা মোঃ সোলাইমান কবির (৫০), মোঃ শফিকুল ইসলাম (৪১), মোঃ আব্দুল কাদের (৫৬), মোঃ রাসেল হোসেন (৩৪)সহ এবং চোরাইকৃত মালামাল পরিবহনে সহায়তাকারী সাগর পাশা (২৬)দের গ্রেফতার করা হয়।

তদন্তে জানা যায় যে, জরুরীভাবে আসামী মোঃ নাহিদুল ইসলামের মাত্র ১০,০০০/— (দশ হাজার) টাকার প্রয়োজন হলে সেই টাকা জোগাড়ের জন্য অটোরিক্সা চুরির পরিকল্পনা থেকে সে তার সহযোগীদের নিয়ে এই নৃশংস হত্যাকান্ডটি সংঘটিত করে। আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে মামলার গুরুত্বপূর্ণ আলামত ডিসিস্টকে হত্যাকান্ডে ব্যবহৃত জিআই তার ও অত্র মামলার চোরাইকৃত মিসুক অটোরিক্সার ০৪টি ব্যাটারী, ০১টি কন্ট্রোলার, ০৩টি চাকা, মোটর ডিফেন্সিয়াল, ০২টি সকেট বাম্পার, অটোরিক্সার সামনের গ্লাসসহ লোহার বডির বিভিন্ন কাটা অংশ উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। চোরাইকৃত মিসুক অটোরিক্সার বিভিন্ন অংশ বিশেষ চোরাই মালামাল জানা সত্বেও অভ্যাসগতভাবে চোরাই মালামাল ক্রয়ের সাথে জড়িত থাকায় মোঃ সোলাইমান কবির (৫০), মোঃ শফিকুল ইসলাম (৪১), মোঃ আব্দুল কাদের (৫৬), মোঃ রাসেল হোসেন (৩৪)সহ উক্ত চোরাইকৃত মালামাল পরিবহনে সহয়তাকারী সাগর পাশা (২৬)দের গ্রেফতার করা হয়।

অতঃপর আসামী মোঃ নাহিদুল ইসলামকে  আদালতে প্রেরণ করলে উক্ত আসামী স্বেচ্ছায় সিআরপিসির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
মামলাটির তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১০

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১১

হালদার সাত কিলোমিটার খনন

১২

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৩

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৫

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৬

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৭

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৮

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৯

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

২০

Design & Developed by BD IT HOST