নিউজ এডিটর
৩০ জুন ২০২৬, ২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে ভারতীয় মদ, ওষুধ ও ইমিটেশন সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার ও সোমবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২৯ জুন) ভোর পৌনে পাঁচটার দিকে লড়াইঘাট বিওপির একটি দল নয়াপাড়া গ্রামের একটি পাটখেতে অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই দিন রাত ১১টা ৫০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা হুদাপাড়া গ্রামের কাঁচা রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯০ পিস ভারতীয় ওষুধ জব্দ করেন।এর আগে গত রোববার দুপুরে শ্যামকুড় বিওপির সদস্যরা মাইলবাড়িয়া গ্রামের একটি বাঁশঝাড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইমিটেশন সামগ্রী উদ্ধার করেন।মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়মিত টহল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো চালানো হয়েছে। উদ্ধার হওয়া মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

২

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৩

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৪

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৫

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৬

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৭

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৮

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৯

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১০

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১১

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১২

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৪

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৫

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৬

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৮

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৯

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

২০

Design & Developed by BD IT HOST