নিউজ এডিটর
৩০ জুন ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

​নওগাঁ প্রতিনিধি:নওগাঁর পত্নীতলায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে আবু রাইহান (৩৪) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।​আজ মঙ্গলবার (৩০ জুন) উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবু রাইহান পত্নীতলা উপজেলার উষ্টি গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে।​থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ওই ছাত্রী স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে উষ্টি এলাকায় আবু রাইহান তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য ও ইভটিজিং করে। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করে। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।​এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে আবু রাইহানকে আটক করা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।”​এলাকায় ইভটিজিং ও বখাটেপনা রোধে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান ওসি
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST