নিউজ এডিটর
৫ জুলাই ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে ভাইরাল সেই তামিম ও নিশুকে দলীয় কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ

জামালপুর প্রতিনিধি :জামালপুরের মাদারগঞ্জের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ও জাতীয়তাবাদী তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি পরিচয় দানকারী তামিম আহমেদ সবুজ ও উপজেলা মহিলা দলের মহিলা নেত্রী সুলতানা আক্তার নিশুর ২ টি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় দলীয় কর্মকান্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মাদারগঞ্জ উপজেলা বিএনপি। রবিবার (৫ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, আপনাদের আপত্তিকর অনৈতিক কর্মকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দলের ভাবমূর্তি ও সুনামকে দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত করেছে। একজন ব্যক্তির অনৈতিক আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমতাবস্থায় আপনাকে দলীয় সকল কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য জানানো যাচ্ছে।জানা যায় তামিম আহমেদ সবুজ ওরফে পিচ্চি সবুজ বালিজুড়ী পশ্চিম পাড়া লেবু মিয়ার ছেলে। এ ছাড়াও তিনি মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদল এর সাবেক যুগ্ম আহবায়ক । সুলতানা আক্তার নিশু মোসলেমাবাদ এলাকার দারা মিয়ার স্ত্রী।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি সিএনজিতে বসে তামিম আহমেদ সবুজ ও সুলতানা আক্তারের মধ্যে ব্যক্তিগত কথোপকথন চলছে। ভিডিওতে তাদের ঘনিষ্ঠ আচরণও দেখা যায়।পরে সবুজ নিশুকে জিজ্ঞেস করেন কেমন ভালবাসলাম। উত্তরে নিশু বলেন, লবনের মতো। এ সময় সবুজ মাশাল্লাহ বলে এই যে আসল বলেই আবারো জড়িয়ে ঘনিষ্ঠ আচরণ করেন।অন্যদিকে ৪৭ সেকেন্ডের ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাদের জামালপুর শহরের ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে চলার সময় তারা একে অপরের প্রতি ভালোবাসার প্রকাশ করছেন। ভিডিও দুটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST