নিউজ এডিটর
৫ অগাস্ট ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আড়িয়াল বিলের দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক, জনস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি ঝুঁকির আশঙ্কা

স্টাফ রিপোর্টার:

ঢাকা ও মুন্সিগঞ্জ জেলা জুড়ে বিস্তৃত দেশের সর্ববৃহৎ ও অন্যতম প্রাচীন প্লাবনভূমি আড়িয়াল বিলের দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিকের অতিক্ষুদ্র কণার উপস্থিতি ধরা পড়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের এক সাম্প্রতিক গবেষণায় এ উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। গবেষণার এ ফল সম্প্রতি একটি আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

​গবেষণায় আড়িয়াল বিল থেকে সংগৃহীত কই, বাটা, মেনি, গুলশা টেংরা ও পুঁটি মাছের অন্ত্র, ফুলকা এবং মাংসপেশি পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে দেখা যায়, সব ধরনের মাছের মধ্যেই কম-বেশি প্লাস্টিকের ক্ষুদ্র কণা বিদ্যমান।

​গবেষণার তথ্য অনুযায়ী, সর্বভুক স্বভাবের কই মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি সবচেয়ে বেশি পাওয়া গেছে। বিশেষ করে কই মাছের মাংসপেশিতে গড়ে অন্তত একটি করে মাইক্রোপ্লাস্টিক কণা মিলেছে। কইয়ের পর সবচেয়ে বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে তৃণভোজী স্বভাবের বাটা মাছে।

​গবেষকদের মতে, দুষিত বা প্লাস্টিকমিশ্রিত মাছ খেয়ে তাৎক্ষণিকভাবে শরীরে বড় কোনো স্বাস্থ্য সমস্যা না দেখা গেলেও এটি অত্যন্ত বিপজ্জনক। মানবশরীরে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণা দীর্ঘ সময় ধরে জমা হতে থাকলে ২৫ থেকে ৩০ বছর পর কিংবা পরবর্তী প্রজন্মের শরীরে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রাকৃতিক জলাশয়ে প্লাস্টিক দূষণ রোধে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে দেশের মৎস্য সম্পদ ও জনস্বাস্থ্য উভয়ই চরম ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

২

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

৩

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৪

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৫

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৬

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৭

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৮

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৯

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

১০

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১১

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১২

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৩

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৪

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৫

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৬

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৭

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৮

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৯

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

২০

Design & Developed by BD IT HOST