নিউজ এডিটর
৬ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জামায়াতের সাবেক আমীর সমিতির ৩৯১ কোটি টাকা আত্মসাৎ’র অভিযোগে আটক

নিজস্ব প্রতিনিধি,মাদারগঞ্জঃ জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের ৩৯১ কোটি টাকার বেশি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে করা মামলার পলাতক আসামি সাবেক উপজেলা জামায়াতের আমির আবদুল ওয়াহেদকে (৫৫) গ্রেফতার করেছে র‍্যাব।বুধবার (০৫ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪-এর জামালপুর সিপিসি-১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, মঙ্গলবার বিকালে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই দিন সন্ধ্যায় তাকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গ্রেফতার আবদুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির ও আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক এবং মিলন বাজার ভাংবাড়ী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ।র‍্যাব-১৪-এর সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আবদুল ওয়াহেদকে গ্রেফতার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।মাদারগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৪ মে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালক আবদুল ওয়াহেদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন গ্রাহকরা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, আল আকাবা সমবায় সমিতিতে গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন। এতে গ্রাহকদের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। কিন্তু ওই আমানত আত্মসাৎ করেন সমিতির পরিচালক ও তার সহযোগীরা।পুলিশ জানায়, মামলার পর থেকে দীর্ঘদিন পলাতক ছিলেন আবদুল ওয়াহেদ। ওই মামলাসহ তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে এবং এসব মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় র‍্যাব গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গ্রেফতার করা হয়।এরই মধ্যে সমিতির অর্থ কেলেঙ্কারির ঘটনায় গত ৫ মে জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলার সাবেক এই আমিরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে এবং তার অনৈতিক কর্মকাণ্ডের দায় নিতে অস্বীকৃতি জানায়।মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‘আবদুল ওয়াহেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানি জারি ছিল আদালতের। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার র‍্যাব তাকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে। সন্ধ্যায় আদালতে পাঠানো হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

২

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

৩

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

৪

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

৫

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

৬

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৭

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৮

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৯

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১০

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১১

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১২

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

১৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১৪

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১৫

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১৬

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৮

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৯

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

২০

Design & Developed by BD IT HOST