নিউজ এডিটর
৭ অগাস্ট ২০২৬, ৮:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা চাইলেন চসিক

মোহাম্মদ আনিছুর রহমান ফরহাদ চট্টগ্রাম ব্যুরোঃচট্টগ্রামে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রস্তাবিত স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্প বাস্তবায়নে কোরিয়া সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে কোরিয়া এনভায়রনমেন্টাল ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (KEITI)-এর নিযুক্ত পরামর্শক হং (Hong) ও চোয়ে (Choe) বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিদর্শন করে মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রস্তাবিত পরিবেশবান্ধব স্যানিটারি ল্যান্ডফিল প্রকল্পের বিভিন্ন দিক, সম্ভাবনা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় কোরিয়ান পরামর্শকরা জানান, প্রকল্পটি এগিয়ে নিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আধুনিক নগর ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর একটি। পরিবেশ রক্ষা এবং নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক মানের স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ এখন সময়ের দাবি। মেয়র বলেন, আমরা একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই চট্টগ্রাম গড়ে তুলতে কাজ করছি। এ প্রকল্প বাস্তবায়িত হলে শুধু বর্জ্য ফেলার ব্যবস্থা উন্নত হবে না, বরং পরিবেশ সংরক্ষণ, সম্পদ পুনরুদ্ধার এবং পুনর্ব্যবহারের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) এবং কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আসবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্পটির সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।বৈঠকে উল্লেখ করা হয়, ২০২৬ সালের মে মাসে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ERD) প্রকল্পটির জন্য একটি আনুষ্ঠানিক সহায়তা অনুরোধপত্র বাংলাদেশে অবস্থিত কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসে প্রেরণ করেছে। আলোচনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের কাছে প্রয়োজনীয় সুপারিশ ও সমর্থন জোরদার করার বিষয়ে সম্মতি জানায়।প্রস্তাবিত প্রকল্পের আওতায় চট্টগ্রামের বিদ্যমান দুটি উন্মুক্ত ডাম্পিং সাইট পর্যায়ক্রমে বন্ধ ও পরিবেশসম্মতভাবে পুনর্বাসন করা হবে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা, সম্পদ পুনরুদ্ধার এবং পুনর্ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ করা হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রামে দীর্ঘমেয়াদি, টেকসই ও পরিবেশসম্মত পৌর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং নগরবাসী একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর পরিবেশের সুফল ভোগ করতে পারবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST