নিউজ এডিটর
১০ অগাস্ট ২০২৬, ৮:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজান খোর ইউনিয়নের বিদ্যালয়ের নির্মাণ করা দোকানঘর দখলের অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হকের বিরুদ্ধে। রবিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এ ঘটনার প্রতিকার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালিত করেছেন সীমান্তবর্তী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক -শিক্ষার্থীরা। ৭ নং আমজানখোর ইউনিয়ন ভূমি অফিসের পাশে দখল হওয়া দোকানগুলোর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা দাবি করেন, বিদ্যালয়ের নিজস্ব জমিতে নির্মিত তিনটি পাকা দোকানঘরে রাতের আঁধারে এসে টিন ও শাটারিং লাগিয়ে তা দখল করে নেন ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল হক। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবগত করার পরও কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী তাঁর বক্তব্যে দাবি করেন, “বিদ্যালয়ের নামে জমির মালিকানা সম্পর্কিত সব বৈধ কাগজপত্র আমাদের কাছে রয়েছে। বিদ্যালয়ের আয়ের জন্য আমরাই পাকা ঘরগুলো তুলেছি। কিছুদিন আগে প্রধান শিক্ষক মারা যাওয়ায় ভাড়া দেওয়ার প্রক্রিয়া একটু বিলম্বিত হয়। এই সুযোগে যুবদল নেতা মোজাম্মেল জমির মিথ্যা মালিকানা দাবি করে দোকানঘরগুলো অন্যায়ভাবে দখল করেছেন। ”দখল করা দোকানগুলোতে যুবদল নেতার লাগানো তালা ভেঙে শিক্ষার্থীরা নতুন তালা লাগানোর চেষ্টা করলে একপর্যায়ে ঘটনাস্থলে এসে তাতে বাধা দেন অভিযুক্ত যুবদল নেতা মোজাম্মেল। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৭ নং আমজানখোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে দাবি করেন, “এই জমির প্রকৃত মালিক আমি এবং আমার কাছে জমির বৈধ কাগজপত্র রয়েছে। স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।” এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

২

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

৩

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

৪

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৫

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৬

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৭

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৮

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৯

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১০

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

১১

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১২

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১৩

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১৪

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৫

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৬

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৭

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৮

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৯

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

২০

Design & Developed by BD IT HOST