নিউজ এডিটর
১২ অগাস্ট ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

লাকী আক্তার,সিলেট ব্যুরো প্রধানঃসিলেট নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় নিজ বাসা থেকে স্বামী, স্ত্রী ও এক গৃহপরিচারিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।​বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন— ব্যবসায়ী ও স্থানীয় মুরব্বি হাজী আব্দুস সাত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) এবং ২৫ বছর বয়সী এক গৃহপরিচারিকা।​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে দুর্বৃত্তরা প্রাচীরঘেরা ওই বাসায় প্রবেশ করে তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও তদন্ত শুরু করে।​সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শেষে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। তবে এ হত্যাকাণ্ডের কারণ এবং কারা এতে জড়িত—সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।​ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এক প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ক্ষোভ প্রকাশ করে বলেন, “নিহত আব্দুস সাত্তার সাহেব অত্যন্ত ভালো ও নামাজি মানুষ ছিলেন। পুরো এলাকায় ১২০টির মতো সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও এত সকালে এমন ট্রিপল মার্ডারের ঘটনা ঘটায় আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”​হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

২

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

৪

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

৫

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

৬

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

৮

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

৯

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১০

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১২

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৩

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১৪

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

১৫

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

১৬

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

১৭

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১৮

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

১৯

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

২০

Design & Developed by BD IT HOST