নিউজ এডিটর
১৩ অগাস্ট ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

বিশেষ প্রতিনিধি, জৈন্তাপুর (সিলেট): সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা ও নিজস্ব আধিপত্য ধরে রাখার গুরুতর অভিযোগ উঠেছে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ‘ডেভিল’ জালালের বিরুদ্ধে। সীমান্ত সংলগ্ন রিসোর্টকে কেন্দ্র করে পলাতক নেতাকর্মীদের আশ্রয়, ভারত পারাপার এবং চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের মোকামবাড়ী সীমান্ত সংলগ্ন এলাকায় জালালের নিজ বাড়ি। সীমান্ত ঘেঁষে থাকা তার ভাতিজার পরিচালিত একটি রিসোর্টকে মূল আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছে। অভিযোগ রয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে আসা পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের এই রিসোর্টে নিরাপদ আশ্রয় দেওয়া হয় এবং রাতের আঁধারে সীমান্ত পারাপারে সহযোগিতা করা হয়। একই সাথে ভারতীয় অবৈধ পণ্যের চোরাচালান লাইন বজায় রাখতেও রিসোর্ট ও সীমান্ত সংলগ্ন অবস্থানকে ব্যবহার করা হচ্ছে।এলাকাবাসীর দাবি, স্থানীয় রাজনীতিতে নিজের একক প্রভাব বজায় রাখতে ও বলয় শক্ত করতে বিভিন্ন অবৈধ উপায়ে অর্জিত অর্থ ব্যয় করছেন এই রাজনৈতিক নেতা তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে বলে সুএে জানা গেছে তারপরও ডেভিল জালাল প্রশাসনের নাকের ডগায় চলাফেরা করছে। এছাড়া তামাবিল স্থলবন্দরেও বিভিন্ন ধরনের অবৈধ সিন্ডিকেটের সাথে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে। জালাল ও তার অনুসারীদের নানামুখী অপতৎপরতায় জৈন্তাপুর সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।ব্যবস্থা গ্রহণের দাবি সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও অবৈধ পারাপারের এই নেটওয়ার্ক ভেঙে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-র দ্রুগতি ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১০

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২০

Design & Developed by BD IT HOST