নিউজ এডিটর
১৬ অগাস্ট ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

গোয়াইনঘাট প্রতিনিধি:সিলেটের গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে পুলিশের লাইনের কথা বলে প্রতি নৌকা বা বডি থেকে ৫ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সংগঠনটির সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় নৌকা শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নৌকা শ্রমিকদের সংগঠনের ব্যানারকে ব্যবহার করে বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করা হচ্ছে। তাদের দাবি, পুলিশের লাইনের নামে প্রতি বডি থেকে ৫ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এছাড়া প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ চাঁদা হিসেবে আদায় করা হয় বলেও অভিযোগ করেছেন কয়েকজন শ্রমিক ও ব্যবসায়ী। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক ও ব্যবসায়ী অভিযোগ করে বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে দুর্ব্যবহার, মারধর এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে। এতে শ্রমিক ও ব্যবসায়ীরা একটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছে অনেকটা জিম্মি হয়ে পড়েছেন বলে তাদের অভিযোগ। অভিযোগকারীদের আরও দাবি, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যকে ম্যানেজ করার মাধ্যমে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে, নৌযান মালিকদের একটি সংগঠনের পক্ষ থেকেও অতীতে আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আন্দোলন কর্মসূচি পালনের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলনের পরও চাঁদা আদায় বন্ধ হয়নি। স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীরা বলেন, “আমরা চাঁদাবাজিমুক্ত পরিবেশে কাজ করতে চাই। কোনো সংগঠনের নাম ব্যবহার করে জোরপূর্বক অর্থ আদায় বন্ধ করতে হবে।” তারা বিষয়টি তদন্ত করে সত্যতা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে স্থানীয় শ্রমিক ও ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাননীয় মন্ত্রী আরিফুল হকের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, চাঁদাবাজি বন্ধ এবং শ্রমিক-ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৩

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

৪

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

৫

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

৬

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

৭

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

৮

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

৯

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১০

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১১

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১২

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৩

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

১৪

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

১৫

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

১৬

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

১৭

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১৮

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১৯

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২০

Design & Developed by BD IT HOST