নিউজ এডিটর
৮ সেপ্টেম্বর ২০২৬, ২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

অভিযোগ বার্তা ডেস্কঃ বিতর্ক আর পুনম পান্ডে যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিত এই তারকা নিজের নানা কর্মকাণ্ড ও খোলামেলা মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন। এবার যৌনকর্মের পেশাকে সরকারি স্বীকৃতি ও আইনি কাঠামোর আওতায় আনার পক্ষে মত দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে সমাজে নারীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ কমানোর বিভিন্ন উপায় নিয়ে কথা বলেন পুনম। সেখানেই তিনি বলেন, বর্তমানে পুরুষদের মধ্যে মানসিক চাপ অনেক বেড়েছে। তার মতে, যৌনকর্মকে সরকারিভাবে বৈধতা দিয়ে একটি নির্দিষ্ট ও নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনা হলে নারীদের বিরুদ্ধে সংঘটিত অনেক অপরাধ কমানো সম্ভব হতে পারে। নিজের বিভিন্ন খোলামেলা ভিডিও নিয়েও কথা বলেন পুনম। এসব ভিডিও তৈরি করাকে তিনি অন্যায় বা ‘পাপ’ বলে মনে করেন না। বরং তার দাবি, এর মাধ্যমে এক ধরনের ‘সমাজসেবা’ করছেন তিনি। পুনমের ভাষ্য, সারাদিনের ব্যস্ততা ও ক্লান্তির পর কেউ যদি তার ভিডিও দেখে কিছুটা মানসিক স্বস্তি পান, তাহলে সেটিকে তিনি মানুষের উপকার হিসেবেই দেখেন। সমালোচকদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে পুনম আরও দাবি করেন, যারা প্রকাশ্যে তার কাজের নিন্দা জানান, তাদের অনেকেই গোপনে তার ভিডিও উপভোগ করেন। মানুষের এই দ্বিমুখী আচরণ নিয়ে তিনি মোটেও চিন্তিত নন বলেও জানান। পুনমের এসব বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশ তার মন্তব্যের সমালোচনা করেছেন। কেউ কেউ আবার এটিকে আলোচনায় থাকার আরেকটি কৌশল হিসেবে দেখছেন। এর আগেও বিতর্কের কেন্দ্রে এসেছিলেন পুনম পান্ডে। ২০২৪ সালে জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির কথা বলে নিজের মৃত্যুর গুজব ছড়িয়ে দিয়েছিলেন তিনি। পরে বিষয়টি প্রকাশ্যে এলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। নতুন মন্তব্যের মাধ্যমে ফের আলোচনায় উঠে এসেছেন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পরিচিত পুনম পান্ডে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১০

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১১

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১২

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৪

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৫

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৬

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৭

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৮

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST