নিউজ এডিটর
৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

মো গোলাম কিবরিয়া,নড়াইল জেলা:আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নড়াইলে ১ জন নিহত অন্তত ৫জন আহত হয়েছে। মঙ্গলবার( সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের নাম মিরচাঁদ সরদার(৩০), মিরচাঁদ মাটিয়াডাঙ্গার মৃত লোকমান সরদারের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাটিয়াডাঙ্গা গ্রামের ওমর মুন্সি, আজমল মুন্সি পক্ষ্য ও হিরাঙ্গির মোল্যা, শহিদুল মেম্বার পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ বিরোধের এক পর্যায়ে গতকাল সোমবার রাতে চোর সন্দেহে তুহিন নামে মোল্যা পক্ষের এক জনকে মুন্সি পক্ষের লোকজন আটক করে। এ নিয়ে বিবাদমান দুই পক্ষের বিরোধ তুঙ্গে ওঠে। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৬জন আহত হয়। তাদের উদ্ধার করে স্বজনরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ নিয়ে গেলে গুরুত্বর আহত মিরচাঁদ সরদার, আজগর সরদার, সালাম মুন্সিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দায়িত্বরত চিকিৎসক উচ্চতর চিকিৎসার জন্য রেফার করেন। এ অবস্থায় তাদের ঢাকা নেয়ার পথে মুন্সি পক্ষের মিরচাঁদ সরদার বেলা সাড়ে ১১টার দিকে মারা যায়। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাদের আর্তনাদ আহাজারিতে পরিবেশ ভারি হয়ে ওঠে।তার এ হত্যাকান্ডের দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন। এ ঘটনার জেরে উভয়পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়ে দুই পক্ষের বাড়িঘরে ব্যাপক ভাংচুর করে।এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশকে কোনে ভ’মিকাই নিতে দেখা যায়নি বলে অভিযোগে রয়েছে। তবে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্র্রনে থাকার দাবি করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST