নিউজ এডিটর
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

​রাজশাহী প্রতিনিধি:

নিজ কর্মস্থল ফাঁকি দিয়ে রাজশাহীর একটি ভাড়া ফ্ল্যাটে নারীসহ অবস্থান করার সময় আটক হয়েছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা (ওসি) মাহবুব আলম। নিজেকে ষষ্ঠ স্ত্রী দাবি করা আন্নী আক্তার নামের এক নারীর সরাসরি নজরদারি ও অভিযানে তিনি হাতেনাতে ধরা পড়েন। ইতিপূর্বে একাধিক কেলেঙ্কারির অভিযোগে সমালোচিত এই পুলিশ কর্মকর্তার এমন কাণ্ডে আবারও পুরো অঞ্চল জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণীতে জানা যায়, ওসি মাহবুব নিজ কর্মস্থলে না গিয়ে রাজশাহীর একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে আন্নী আক্তার ওই ফ্ল্যাটের সামনে গিয়ে অবস্থান নিলে ভেতর থেকে মূল দরজা বন্ধ করে দেওয়া হয়। কোনো উপায় না দেখে আন্নী আক্তার জাতীয় জরুরি সেবা “৯৯৯” নম্বরে কল করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা ফ্ল্যাটের লক ভেঙে ভেতরে প্রবেশ করে ওসি মাহবুব আলম ও তাঁর সাথে থাকা নারীকে উদ্ধার করেন। উদ্ধারের পর তাঁদের থানায় নিয়ে যাওয়া হয় এবং পৃথক দুটি কক্ষে রেখে পুলিশি জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়।

জিজ্ঞাসাবাদে ওসি মাহবুব আলম দাবি করেন, তিনি সাথে থাকা নারীকে নতুন করে বিয়ে করেছেন এবং আন্নী আক্তারকে ইতিপূর্বেই ডিভোর্স দিয়েছেন। তবে উপস্থিত কর্মকর্তাদের সামনে এই নতুন বিয়ের সপক্ষে তিনি কোনো কাবীননামা উপস্থাপন করতে পারেননি। অন্যদিকে আন্নী আক্তার ওসি মাহবুবের এই দাবি উড়িয়ে দিয়ে জানান, তিনি আজ পর্যন্ত কোনো ডিভোর্সের নোটিশ পাননি এবং আইনিভাবে এখনও তিনি ওসি মাহবুবের বৈধ স্ত্রী।

চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্ত ওসির চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছেন আন্নী আক্তার। একজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তার অনিয়ম ধরে ফেলা, জরুরি সেবা ৯৯৯-এর সঠিক ব্যবহার এবং সাহসিকতার সাথে আইনি লড়াই চালানোর বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা। আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তার এমন নৈতিক অবক্ষয় ও বহুবিবাহের নথিপত্র নিয়ে অসংগতির ঘটনাটি নিয়ে বর্তমানে প্রশাসনিক মহলেও ব্যাপক তোলপাড় চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

২

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

৩

নবীগঞ্জের ৬ নং কুর্শি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় শাহ সামসুল ইসলাম সুজন

৪

দুঃসময়ে ছিলেন পাশে, কয়রা সদরের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বিএনপি নেতা এম এ হাসান

৫

মাদারগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন: এক রাতেই নদীগর্ভে ২ বিঘা ফসলি জমি ও সড়ক, বিচ্ছিন্ন ২০ হাজার মানুষের যাতায়াত

৬

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

৭

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

৮

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৯

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

১০

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

১১

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

১২

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

১৪

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

১৫

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১৬

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৮

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৯

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২০

Design & Developed by BD IT HOST