নিউজ এডিটর
২৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

মোঃ রমজান আলীঃ ঝিনাইদহঅবশেষে দীর্ঘ ১৮ মাস পর আসামী মাশরিকুল রহমান জিম এর প্রদত্ত তথ্য মোতাবেক সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম আসামীকে সাথে নিয়ে ঈশ্বরদী থানার পাকশী রেল স্টেশন এলাকায় যায় এবং ঘটনাস্থল সনাক্ত করে। তদন্তের এক পর্যায়ে টিমের সদস্যগণ জানতে পারে যে, ওই সময়ে উদ্ধার হওয়া অজ্ঞাত নামা মৃতদেহটিই হচ্ছে নিঝুম খাতুনের। আজ মঙ্গলবার আসামী মাশরিকুল রহমান জিম কিশোরী নিঝুম হত্যাকান্ডের লোমহর্ষক বর্ননা দিয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে!২০২৫ সালে ১৩ মার্চ ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন ফতেপুর গ্রামের তারিখে মোছাঃ নিঝুম খাতুন (১৭) নামের এক কিশোরী থেকে নিখোঁজ হয়। তার মা মোছাঃ তাসলিমা খাতুন বাদী হয়ে এই সংক্রান্তে মহেশপুর থানায় গত ইং ০৮/০৪/২০২৫ তারিখে সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে ভিকটিম উদ্ধার না হওয়ায় ভিকটিমের মা একটি অপহরণ মামলা দায়ের করেন। দীর্ঘ ১৮ মাস অতিবাহিত হলেও কিশোরী নিঝুমের সন্ধান মেলেনা। অবশেষে নিখোঁজ কিশোরীকে উদ্ধার এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করার জন্য ঝিনাইদহ জেলা সাইবার ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম কাজ শুরু করে। এ ঘটনায় পুলিশ মহেশপুরের রাখালভোগা গ্রামের কামাল হোসেনেরে ছেলে মাশরিকুল রহমান জিম হেফাজতে নেয়। পরে তাকে রিমান্ডে নিলে সে নিঝুম খাতুন হত্যাকান্ডের কথা স্বীকার করে। আসামী মাশরিকুল রহমান জিম জানায়, ভিকটিম নিঝুমের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ২০২৫ সালের ১৩ মার্চ সে বেড়ানোর কথা বলে কিশোরী নিঝুম’কে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাকশী রেল স্টেশনে নিয়ে যায়। সেখানে ঘোরাঘুরির এক পর্যায়ে তারা জনশূন্য পাকশী রেল লাইনের উপরে প্লাটফর্মে বসে সময় কাটায়। এসময় ভিকটিম নিঝুম আসামী জিমকে বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করলে আসামী ও ভিকটিমের মধ্যে কথা কাটাকাটি হয়। সে সময় আসামী জিম নিঝুমকে সজোরে থাপ্পড় মারে। তখন নিঝুম অজ্ঞান হয়ে পড়ে যায়। সেখান থেকে আসামী সে নিঝুম’কে টেনে হিঁচড়ে রেল লাইনের নিচে নির্জন জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং তার পরনের ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মাথার উপর পা দিয়ে সজোরে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে। নিঝুমের মৃত্যু নিশ্চিত হলে আসামী জিম লাশ গুম করার উদ্দেশ্যে জঙ্গলের পাশে নির্জন স্থানে ডেডবডি ফেলে রেখে ট্রেনযোগে পালিয়ে যায়। গত ১৭ই মার্চ দুপুরে অজ্ঞাতনামা লাশ হিসেবে উদ্ধার করে পুলিশ। ওই সময় এ সংক্রান্তে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়। তখন মৃতদেহের পরিচয় সনাক্ত না হওয়ায় ময়নাতদন্ত শেষে উক্ত লাশটি পাবনা আঞ্জুমান মফিদুল ইসলামের সহায়তায় কবরস্থ করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ

১

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

২

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

৪

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

৫

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

৬

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

৮

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

৯

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

১০

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১১

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১২

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১৩

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১৪

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

১৫

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

১৬

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

১৭

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১৮

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

১৯

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

২০

Design & Developed by BD IT HOST