নিউজ এডিটর
২৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকাসহ জাহিদুল ইসলাম নামে এক চা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদুল ইসলাম ওই এলাকার চা দোকানি এবং তিনি মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল কলেজ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় জাহিদুল ইসলামের শরীর ও তার চায়ের দোকানে তল্লাশি চালিয়ে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, কলেজ বাসস্ট্যান্ড এলাকায় নিজের চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলাম ইয়াবা বিক্রি করে আসছিলেন। কোটচাঁদপুর পৌর ফাঁড়ির পুলিশ পরিদর্শক বিধান কুমার জানান, গ্রেপ্তার জাহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

২

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

৩

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

৪

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

৫

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

৬

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

৭

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

৮

কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবাসহ চা বিক্রেতা গ্রেপ্তার

৯

চলতি ডিসেম্বরে স্হানীয় সরকার নির্বাচন হচ্ছে না-শাহে আলম

১০

বিএমএসএস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা আর নেই

১১

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১২

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

১৩

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

১৪

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

১৫

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

১৬

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

১৭

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

১৮

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

১৯

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

২০

Design & Developed by BD IT HOST