নিউজ এডিটর
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. গোলাম কিবরিয়া, নড়াইল:

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের (বিপিএইচসিডিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে নড়াইল জেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নড়াইল জেলায় প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতাদের অংশগ্রহণে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার শেখ রিজেন্সি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

​বিপিএইচসিডিএ নড়াইল জেলা শাখার সভাপতি বিদ্যুৎ কুমার সান্যালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম. সাজ্জাদ রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল।

​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোঃ মোকাদ্দেছ আলী মজুমদার শাহীন, সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল আওয়াল রাজা, খুলনা বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় সদস্য ডাঃ মোস্তফা কামাল এবং কেন্দ্রীয় সদস্য মোঃ কামরুজ্জামান রাসেল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশীদ, বিএমএ নড়াইল জেলা শাখার সভাপতি ডাঃ শরীফ সাহাবুর রহমান ও সাধারণ সম্পাদক ডাঃ আ.ফ.ম. মুশিউর রহমান (বাবু)।

​সভায় নেতৃবৃন্দ একযোগে বলেন, বেসরকারি চিকিৎসা খাতের মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে এক ছাতার নিচে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারি সব নিয়ম-কানুন ও নীতিমালা কঠোরভাবে মেনে প্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশ দিয়ে বক্তারা বলেন, সমিতিকে শক্তিশালী ও গতিশীল করতে সকল প্রতিষ্ঠানকে সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে। যারা সদস্য হবেন না, তারা অ্যাসোসিয়েশনের কোনো ধরনের সুবিধা পাবেন না। এছাড়া নড়াইল জেলার সকল বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের প্রধান অভিভাবক হিসেবে সিভিল সার্জনের দিকনির্দেশনা মেনে পরিচালিত হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

​সবশেষে মধ্যাহ্নভোজের আয়োজনের মাধ্যমে সভাপতির নির্দেশক্রমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

৩

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

৪

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

৫

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

৭

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

৮

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

৯

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১১

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১২

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১৩

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

১৪

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

১৫

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

১৬

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১৭

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

১৮

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

১৯

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

২০

Design & Developed by BD IT HOST