নিউজ এডিটর
৮ নভেম্বর ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

বিপ্লব কুমার বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধিঃরাজবাড়ীর বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুমারিতে তথ্য সংগ্রহ ও তদারকির দায়িত্বে সুপারভাইজার হিসেবে নিয়োগ পেয়েছেন বহরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন বিশ্বাসের স্ত্রী তমা বিশ্বাস। এ নিয়োগ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতার বিশেষ সুপারিশে তিনি এ দায়িত্ব পেয়েছেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৬ সালের ২৩ জুলাই ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ৮৪ জন তথ্য সংগ্রহকারী এবং উপজেলার সাতটি ইউনিয়নে আটজন সুপারভাইজার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়।পরে ১৩ আগস্ট নিয়োগের ফলাফল প্রকাশ করে উপজেলা প্রশাসন। এতে বহরপুর ইউনিয়নের সুপারভাইজার হিসেবে চূড়ান্তভাবে নির্বাচিত হন তমা বিশ্বাস। তাঁর রোল নম্বর ৪৯।স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর অভিযোগ, নিয়োগপ্রক্রিয়ায় দলীয় বিবেচনা ও বিশেষ সুপারিশের প্রভাব ছিল। তাঁদের দাবি, বিএনপির অনেক শিক্ষিত ও বেকার কর্মী আবেদন করলেও তাঁদের বিবেচনায় না নিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতার স্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিষয়টি সম্প্রতি সামনে আসার পর তাঁদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।উপজেলা সমাজসেবা অফিসার ওয়াসিম আকরাম বলেন, আমরা এধরনের কোন অভিযোগ পাইনি এটা কয়েক মাস আগের ঘটনা তখন নিয়োগ কমিটি ছিল নিয়োগ কমিটি যাচাই-বাছাই করেই নিয়োগ প্রদান করা হয়েছে।তমা বিশ্বাস বলেন, আমি ইতিপূর্বে পরিসংখ্যান অফিসে কাজ করেছি আমি যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছি আমার সকল যোগ্যতাই আছে আপনারা এসে দেখে যেতে পারেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

১

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

২

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

৩

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

৪

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

৫

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

৬

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

৭

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৮

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৯

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

১০

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

১১

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

১২

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

১৩

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

১৪

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১৫

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১৬

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১৭

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৮

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৯

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

২০

Design & Developed by BD IT HOST