নিউজ এডিটর
৮ নভেম্বর ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি:করবো সমবায় ,,গড়বো; দেশ সবার জন্য বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি উপজেলা শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় । পড়ে অডিটোরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় । আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা সমবায় অফিসার নাজমুল হোসেন , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার( ভূমি) আহসান উল হক , আরো উপস্থিত ছিলেন কৃষি অফিসার তামান্না ফেরদৌস, দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা অফিসার রমজান ,আলী মাধ্যমিক শিক্ষা অফিসার রওশন আরা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায় , ও উপজেলা বণিক সমিতির সভাপতি তোফায়েল আহমেদ ।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন পর্যায়ের সমবায় সমিতির প্রতিনিধি ও সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক কার্যক্রমের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় সমিতির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।সমবায় সমিতির মাধ্যমে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠানে বক্তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

২

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৩

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৪

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৫

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৬

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৭

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৮

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৯

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১০

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১১

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১২

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৩

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৪

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৫

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৬

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৭

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৮

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৯

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

২০

Design & Developed by BD IT HOST