নিউজ এডিটর
৮ নভেম্বর ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দুর্গাপূজা যেভাবে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, একইভাবে আসন্ন কালীপূজাতেও নজরদারি অব্যাহত রাখতে হবে। কোনো দুষ্কৃতিকারী যাতে পূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।তিনি আনসার ও ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কাজে লাগিয়ে একটি কার্যকর তথ্য সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় আনসার-ভিডিপিসহ সংশ্লিষ্ট সব বাহিনীকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, প্রত্যেকটি দপ্তরের নিজস্ব প্রটোকল রয়েছে। তবে স্থানীয় পর্যায়ে একে অপরকে সহযোগিতা ও সমন্বয় না করলে শুধু বিজিবির পক্ষে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি পুলিশ, ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে।জেলা প্রশাসক এককভাবে সফলতা দেখানোর মানসিকতা পরিহার করে সম্মিলিতভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান। সীমান্ত দিয়ে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টাস্কফোর্সের কার্যক্রম আরও সক্রিয় করার ওপরও গুরুত্ব দেন তিনি।তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা এবং কার্যকর সমন্বয়ের কোনো বিকল্প নেই। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং যে কোন পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীল, সতর্ক ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

২

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

৩

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

৪

হরিরামপুরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৫

বাসুদেব ইউনিয়ন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন অবরোধ: জেলা বিএনপি সম্পাদকের আশ্বাসে ৭২ ঘণ্টার স্থগিতাদেশ

৬

রাজশাহীতে IHCRF-এর বিভাগের পক্ষ থেকে মানবিক সমাজসেবক রুহুল আমিন রুবেলকে সংবর্ধনা প্রদান

৭

ভোলার লালমোহনে অনুমতি ছাড়া রাস্তার চার শতাধিক সরকারি গাছ কাটার অভিযোগ, নেপথ্যে যুবদল নেতা

৮

নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে, ময়মনসিংহে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি

৯

হরিরামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ডাকবাংলো ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উওোলন হয়নি

১০

জামালপুরে বাসর ঘরে নববধূ রেখে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বর উধাও!

১১

রাশিয়ার দখলে ইউক্রেনের শত শত হোটেল ও রিসোর্ট

১২

জামালপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাক-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

১৩

ত্যাগ, আদর্শ ও সংগ্রামের প্রতীক চৌধুরী হারুন অর রশীদ

১৪

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১৫

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

১৬

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

১৭

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

১৮

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

১৯

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

২০

Design & Developed by BD IT HOST