নিউজ এডিটর
১৫ নভেম্বর ২০২৬, ৯:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।সভায় ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও মাসে অন্তত ২ দিন বৃহৎ পরিসরে করা হচ্ছে। হাম-রুবেলা ঠিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে। একই সাথে জলাতঙ্ক ও স্নেক ভেনম এর টিকা উপজেলাওয়ারী বিভাজন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সিটি কর্পোরেশন প্রতিনিধি জানান, যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান সড়কের মোড়ে অতিরিক্ত স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত যানজট নিরসন করা হচ্ছে। এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় এডিস মশার বিস্তার রোধে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লার্ভীসাইড স্প্রে এবং সন্ধ্যাকালীন এডালটিসাইড প্রয়োগ করা হচ্ছে ।শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে ১১২টি কাজের মধ্যে ১০৮ টি কাজ সমাপ্ত হয়েছে এবং ৪টি কাজ চলমান। নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে ৮টি কাজের মধ্যে ৫টি কাজ সমাপ্ত হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ১৫ তলা বিশিষ্ট ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্র হোস্টেল নির্মাণ কাজ চলমান রয়েছে।কৃষিসম্প্রসারণ অধিদপ্তর জানান, ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলায় ৩৯ টি কৃষি ব্লকে কৃষক কার্ড কার্যক্রম নির্ধারিত তারিখের মধ্যে টার্গেট পূরণের জন্য কার্যক্রম চলমান আছে। এছাড়া সমন্বিতভাবে নিয়মিত ন্যায্য মূল্যে সার বিতরণ কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি জানান, প্রয়োজনীয় পণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।সভাপতি বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি ময়মনসিংহ জেলার উন্নয়নে প্রতিটি দপ্তর তাদের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ময়মনসিংহ জেলা প্রশাসন জেলার উন্নয়নমূলক সকল কাজে সব সময় সকল দপ্তরের সহযোগী হিসেবে থাকবে। তিনি আরো বলেন, জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কেবল টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই যেকোনো পর্যায়ে কোনও জটিলতা থাকলে তা দ্রুত সম্মিলিত চেষ্টার মাধ্যমে সমাধান করতে হবে। সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে আমরা ময়মনসিংহ জেলার উন্নয়ন নিশ্চিত করতে পারব।সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও তার বাস্তবায়ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক মধ্যরাতে অবরোধ

১

কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান চসিক প্রশাসকের

২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

৩

গোপালগঞ্জের প্রশাসনে বড় রদবদল: ডিসি ও এসপি প্রত্যাহার

৪

গাবতলী-এরশাদবাজার রুটে ১১ ডিসেম্বর থেকে শেরপুর ট্রাভেলসের নতুন গেইটলক সার্ভিস চালু

৫

যাত্রাবাড়ীতে ২৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম আরআরএফ-এর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

৭

জাদুকাটায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: আ.লীগ নেতাদের দৌরাত্ম্যে নদীগর্ভে বিলীন হচ্ছে জনপদ

৮

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি: যুবলীগ নেতা শামীম কারাগারে

৯

চট্টগ্রামবাসীর উন্নয়নে ডা. শাহাদাত হোসেন আপ্রাণ চেষ্টা করেছেন: ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

ময়মনসিংহে নারী পাচারকারী মাদকসম্রাজ্ঞী ‘সর্দারনী লাভলী’ গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১১

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১২

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

১৩

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

১৪

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

১৫

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

১৬

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

১৭

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

১৮

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

১৯

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

২০

Design & Developed by BD IT HOST